বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, রাস্তার ধারে অবৈধ পার্কিং এবং বেআইনি নির্মাণ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ বেড়েই চলেছে। সম্প্রতি রাজ্য সরকারের ‘মুখোমুখি’ কর্মসূচিতে এমন একাধিক অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পাশাপাশি সাংবাদিকদের উপর হামলা এবং ছাত্র আন্দোলনের বিষয়েও নিজের মত জানিয়েছেন তিনি।
অবৈধ পার্কিং ও ফুটপাত দখল নিয়ে কী বললেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)?
বৃহস্পতিবার রাজ্য সরকারের ‘মুখোমুখি’ কর্মসূচিতে প্রায় ৪০টি অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলির বড় অংশই ছিল অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং বেআইনি নির্মাণ নিয়ে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুর্গাপুজো পর্যন্ত হকারদের বিরুদ্ধে কোনও উচ্ছেদ অভিযান হবে না। তবে তাই বলে ফুটপাত বা রাস্তা দখল করে রাখার সুযোগ নেই। অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) আরও বলেন, অনেকেই ভাবেন ফুটপাতে গাড়ি রেখে দিলেই চলবে। কিন্তু এই ধারণা ঠিক নয়। সবাইকে আইন মেনে চলতে হবে এবং সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি করা যাবে না।
এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনারও কড়া নিন্দা করেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, যারা এই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গুন্ডা দমন আইন এমন অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্যই আনা হয়েছে বলেও তিনি জানান। ছাত্র আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, সরকার ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে সম্মান করে। কিন্তু কোনও রাজনৈতিক দলের সমর্থনে যদি দেশবিরোধী স্লোগান বা কার্যকলাপ দেখা যায়, তা মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ ফেস রেকগনিশনে ধরা পড়ল চাঞ্চল্য! ‘ককরোচ’ মিছিলে ২৫০০-র বেশি দাগি অপরাধী
একইসঙ্গে বাম দলগুলিকেও আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, যদি তারা সাংবাদিকদের উপর হামলাকে সমর্থন না করে, তাহলে তাদের কর্মসূচিতে এমন ঘটনা কেন ঘটল, সেই প্রশ্নের উত্তর তাদেরই দিতে হবে। এই ধরনের ঘটনা বারবার ঘটলে রাজনৈতিকভাবে বাম দলগুলিরই ক্ষতি হবে বলেও মন্তব্য করেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।













