NSC, PPF থেকে SSY! পোস্ট অফিসের কোন স্কিমে কত রিটার্ন পাওয়া যায়? রইল সম্পূর্ণ তালিকা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগ করতে যারা পছন্দ করেন তাঁদের অনেকেরই প্রথম পছন্দ পোস্ট অফিস (Post Office Schemes)। এখানে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প (Small Savings Schemes) রয়েছে। সেখানে টাকা রেখে পাওয়া যায় মোটা রিটার্ন। সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পোস্ট অফিসের কোন স্কিমে বর্তমানে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে জেনে নিন।

পোস্ট অফিসের কোন স্কিমে কত রিটার্ন? | (Post Office Schemes)

কিষাণ বিকাশ পত্র (KVP): পোস্ট অফিসের কেভিপি স্কিম তথা কিষাণ বিকাশ পত্র প্রকল্পকে অনেকে মানি ডাবল স্কিম বলেন। কারণ এই স্কিমে ১১৫ মাসে টাকা দ্বিগুণ হয়ে যায়। বর্তমানে কেভিপি স্কিমে বছরে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ বিনামূল্যে দুর্গাপুর থেকে তারকেশ্বর! শুরু হল বিশেষ বাস পরিষেবা, বেজায় খুশি পুণ্যার্থীরা

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS): ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে। এই স্কিমে ত্রৈমাসিক ভিত্তিতে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। বর্তমানে বার্ষিক সুদের হার ৮.২ শতাংশ।

ন্যাশনাল সেভিং সার্টিফিকেট (NSC): পোস্ট অফিসের এনএসসি তথা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের মেয়াদ পাঁচ বছর। বর্তমানে এই প্রকল্পে বছরে ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।

পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF): পোস্ট অফিসের পিপিএফ প্রকল্প বিনিয়োগকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আয়কর আইনের ৮০সি ধারায় ছাড় পাওয়া যায়। সেই সঙ্গেই এটি ‘ইইই’ ক্যাটাগরিতে পড়ে। এই স্কিমে বছরে ৭.১ শতাংশ হারে সুদ মিলছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY): কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অনেক মা-বাবাই সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করেন। বর্তমানে এই স্কিমে সর্বাধিক ৮.২ শতাংশ অবধি সুদ পাওয়া যাচ্ছে।

Post Office schemes

পোস্ট অফিস টাইম ডিপোজিট (Time Deposit): ব্যাঙ্কে যেমন ফিক্সড ডিপোজিট করা যায়, ঠিক তেমনই পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ১, ২, ৩ ও ৫ বছরের জন্য টাকা রাখা যায়। কেউ ৫ বছরের জন্য বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারায় ছাড় মেলে। বর্তমানে এই স্কিমে সুদের হার ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ।

সব মিলিয়ে, ঝুঁকিহীন বিনিয়োগ ও নিশ্চিত রিটার্ন যারা পছন্দ করেন, তাঁদের জন্য পোস্ট অফিসের এই স্কিমগুলি দারুণ বিকল্প। নিজেদের পছন্দ ও সুবিধা অনুযায়ী যে কোনও একটি স্কিম বেছে নিয়ে তাঁরা বিনিয়োগ করতেই পারেন।