বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার পরীক্ষা সংস্কারের বিষয়ে একটি বড় ঘোষণা করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় তিনি একটি হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠনের ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, পরীক্ষা পদ্ধতির উন্নতি ও স্বচ্ছতা বাড়াতে টেকনোলজি এক্সপার্ট নন্দন নিলেকানির (Nandan Nilekani) নেতৃত্বে একটি হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে (Instagram) প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) জানান, ‘বন্ধুরা, ভারত সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে নিরন্তর নানা পদক্ষেপ গ্রহণ করছে। যারা পড়ুয়াদের ভবিষ্যৎ বিপন্ন করার চেষ্টাকরেছে, তারা কারাগারে পচছে। আমরা ফাস্ট-ট্র্যাক আদালত প্রতিষ্ঠা করেছি। এছাড়াও, আগামীকাল সংসদে কঠোর বিধানসহ একটি নতুন আইন প্রণয়নের দিকে আমরা এগিয়ে চলেছি। কিন্তু, আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।’
নন্দন নিলেকানির (Nandan Nilekani) নেতৃত্বে একটি হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত:
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের পরীক্ষা ব্যবস্থা বিশ্বাসযোগ্য হওয়া উচিত, আমাদের পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হওয়া উচিত এবং আমাদের পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা উচিত। এই সমস্ত বিষয় মাথায় রেখে, আমরা বিশ্ববিখ্যাত টেকনোলজি এক্সপার্ট নন্দন নিলেকানির নেতৃত্বে একটি হাই পাওয়ার্ড টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এটি পরীক্ষা সংস্কারের ওপর মনোযোগ দেবে এবং এর রিপোর্টের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার দায়িত্ব পাবে। আপনাদের অনেক ধন্যবাদ।’
View this post on Instagram
নন্দন নিলেকানি কে: জানিয়ে রাখি যে, নন্দন নিলেকানি ১৯৫৫ সালের ২ জুন বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তিনি বিশপ কটন বয়েজ স্কুল এবং সেন্ট জোসেফ হাই স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি আইআইটি বোম্বে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। সবথেকে অবাক করা বিষয় হল, তিনি কোনও কোচিং ক্লাসের সাহায্য ছাড়াই আইআইটি বোম্বেতে ভর্তি হয়েছিলেন।
নারায়ণ মূর্তির সঙ্গে ইনফোসিসের প্রতিষ্ঠা করেন: ১৯৭৮ সালে নারায়ণ মূর্তির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় এবং এই সাক্ষাতের সূত্র ধরেই ইনফোসিস প্রতিষ্ঠিত হয়। এটি ছিল ১৯৮০-এর দশক। যখন ভারতীয় অর্থনীতি আজকের চেয়ে অনেকটাই ভিন্ন ছিল। সেই সময়ে একটি স্টার্টআপকে বড় করে তোলা ছিল অত্যন্ত কঠিন একটি কাজ। প্রায় এক দশক ধরে ইনফোসিস প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরিচালিত হয়েছিল। তবে, ১৯৯১ সালে ভারতে বড় ধরণের অর্থনৈতিক সংস্কার ওই কোম্পানিটির জন্য একটি নতুন পথ খুলে দেয়। এদিকে, কোম্পানিটি ১৯৯২ সালে শেয়ার বাজারে তার IPO চালু করে। পরবর্তীকালে, বিশ্বজুড়ে বড় বড় কোম্পানিগুলো ইনফোসিসের সফটওয়্যার ব্যবহার করতে শুরু করে। এই সময়ে, কোম্পানির মার্কেট ক্যাপও দ্রুত বৃদ্ধি পায়। ১৯৯৯ সালে, ইনফোসিস NASDAQ-এ লিস্ট হওয়া প্রথম ভারতীয় কোম্পানি হয়ে ওঠে। লিস্ট হওয়ার অল্প সময়ের মধ্যেই এর মার্কেট ক্যাপ ১ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়। ২০০২ সালে নন্দন নিলেকানি কোম্পানিটির সিইও নিযুক্ত হন।
আরও পড়ুন: এই ট্রাভেল সংস্থার ওপর কড়া অ্যাকশন! হল ৭,৩০০ কোটির জরিমানা
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁকে আধার-এর দায়িত্ব অর্পণ করেছিলেন: নন্দন নিলেকানির দক্ষতাকে উপলব্ধি করতে পেরে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৯ সালে তাঁকে UIDAI প্রকল্পের চেয়ারম্যান হওয়ার জন্য আমন্ত্রণ জানান। নন্দন সেই প্রস্তাব গ্রহণ করেন। ‘ডিজিটাল ইন্ডিয়া’ গড়ার ক্ষেত্রে UIDAI-কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হয়। বর্তমানে আধার বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক ব্যবস্থা হিসাবে স্বীকৃত। শুধু তাই নয়, আধার জনসাধারণের জীবনকেও সহজ করে দিয়েছে। UIDAI বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে এবং একটি কেন্দ্রীয় ডেটাবেসে তা সংরক্ষণ করে। আধার কার্ড চালু হওয়ার ফলে অনেক সরকারি পরিষেবা আরও দ্রুত সময়ে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এর পাশাপাশি আধারের সাহায্যে অনলাইন পেমেন্ট, পেনশন ও অন্যান্য পরিষেবা আরও দ্রুত পাওয়া যায়। এমতাবস্থায়, নন্দন নিলেকানি এবার দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং উন্নত করার দায়িত্ব পেলেন













