ক্রমাগত বদনামের চেষ্টা! E20 পোস্টে ক্ষুব্ধ নিতিন গড়কড়ি বোম্বে হাইকোর্টের দ্বারস্থ, পেলেন বিশেষ অনুমতি

Published on:

Published on:

Nitin Gadkari files complaint in Bombay High Court.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বোম্বে হাইকোর্টে (Bombay High Court) একটি পিটিশন দাখিল করে গুরুতর অভিযোগ করেছেন। যেখানে তিনি (Nitin Gadkari) জানিয়েছেন E20 ইথানল যুক্ত পেট্রোল (E20 Petrol) নীতির প্রসঙ্গে তাঁর বিরুদ্ধে মিথ্যে পোস্ট এবং ডিপফেক ভিডিও ছড়ানোর মাধ্যমে তাঁকে বদনাম করা হচ্ছে। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুসারে, নিতিন গড়করি মেটা, এক্স (পূর্বে টুইটার), গুগল এবং অন্যান্য কোম্পানির বিরুদ্ধে সিভিল কেস করার অনুমতি চেয়েছিলেন। এমতাবস্থায়, আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছে।

বোম্বে হাইকোর্টের (Bombay High Court) দ্বারস্থ নিতিন গড়কড়ি:

কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমের কিছু কনটেন্ট তাঁকে এবং তাঁর পরিবারকে E20 ইথানল যুক্ত পেট্রোলের লাভের সঙ্গে যুক্ত করছে। যদিও এই নীতিটি পেট্রোলিয়াম মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। তাঁর আবেদনে অভিযোগ করা হয়েছে যে, সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টে মিথ্যে দাবি করা হচ্ছে যে, তিনি এই কর্মসূচির জন্য দায়ী এবং তিনি ও তাঁর পরিবার এর থেকে আর্থিক সুবিধা পেয়েছেন। এই অভিযোগগুলি তাঁর সুনামের গুরুতর ও অপূরণীয় ক্ষতি করেছে।

Nitin Gadkari files complaint in Bombay High Court.

AI দ্বারা নিয়ন্ত্রিত অডিও ভিজ্যুয়াল ব্যবহার করা হয়েছে: আবেদনে বলা হয়েছে, ‘এই অভিযোগগুলি মিথ্যা, বিদ্বেষপূর্ণ এবং অত্যন্ত মানহানিকর। যার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই।’ তিনি আরও অভিযোগ করেছেন যে, তাঁর অনুমতি ছাড়াই তাঁর চেহারা ও কণ্ঠস্বর অনুকরণ করে AI নির্মিত অডিও-ভিজ্যুয়াল ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: কার্গিল বিজয় দিবসেই মিলল সাফল্য! পাকিস্তানি বক্সারকে হারিয়ে বীর সেনাদের স্মরণ করলেন জাদুমণি সিং

E20 বিতর্ক এবং নিতিনের প্রতিক্রিয়া: জানিয়ে রাখি যে, জ্বালানি আমদানি কমাতে ও যানবাহনের নির্গমন হ্রাস করতে পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানোর বাধ্যতামূলক নীতি E20 নিয়ে ইতিমধ্যেই তুমুল সমালোচনা শুরু হয়েছে। এই আবহেই নিতিন গড়করি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন: আয়ারল্যান্ড-ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের জেরে রিভিউ মিটিংয়ের সিদ্ধান্ত BCCI-র, বদলাবে গম্ভীরের সাপোর্ট স্টাফ?

উল্লেখ্য যে, নিতিন গড়করি বরাবরই ইথানল-ব্লেন্ডিং প্রোগ্রামকে সমর্থন করে এসেছেন। চলতি মাসের শুরুতেই তিনি সমালোচকদের এমন একটি গাড়ির উদাহরণ দেওয়ার চ্যালেঞ্জ জানান যেটিতে এই জ্বালানির কারণে সমস্যা হয়েছে। তিনি বলেন, ‘E20 পেট্রোলের কারণে কোনো গাড়ির সমস্যা হওয়ার নজির নেই। ভারতে এমন কোনও গাড়ি আছে কি, যেটি E20 ​​পেট্রোল ব্যবহারের কারণে সমস্যায় পড়েছে? শুধু একটির নাম বলুন।’ এদিকে, দেশজুড়ে গাড়ির মালিকের কিছু অংশ E20 ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ২০২৩ সালের আগে তৈরি গাড়ির মডেলগুলির মালিকরা চিন্তায় রয়েছেন।