হতাশায় ভেঙে পড়ছিলেন ভারতীয় তারকা! দলে না থেকেও ভরসা জুগিয়ে আবারও নেতা হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিলেন সূর্যকুমার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অধিনায়কত্ব ছাড়ার পর অবেশেষে জিম্বাবোয়ের মাটিতে এসে জয়ের মুখ দেখেছে ভারত। ৩-০ ফলে সিরিজ জিতে স্বস্তিতে মেন ইন ব্লুজ। কিন্তু ভারতীয় দলে (Indian Cricket Team) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না তারকা ওপেনার অভিষেক শর্মার (Abhishek Sharma)। শেষ পাঁচ ম্যাচে তিনি ভারতের জার্সিতে ধারাবাহিকভাবে ব্যর্থ। আয়ারল্যান্ডের মাটিতে এবং ইংল্যান্ড সফরের শুরুর দিকে যখন বাকি ভারতীয় ব্যাটাররা ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন তখন তিনি নিজের পরিচিত ঢঙয়ে ব্যাটিং করছিলেন। কিন্তু সেই সিরিজের শেষ দিক থেকে এবং সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরে তার ব্যাট একেবারেই ম্রিয়মান ছিল।

তিনি ছন্দে না থাকলেও ভারতের তরুণ ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী জিম্বাবোয়ে সফরের নিজেকে নতুন করে মেলে ধরেছেন ভারতীয় সমর্থকদের সামনে। তার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অভিষেক শর্মার ছন্দহীনতা যেন আরও বেশি করে চোখে লাগছে।

ইতিমধ্যেই অনেক ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলতে শুরু করেছেন। অনেকেই বলছেন এর চেয়ে ঢের কম সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে দুরন্ত ব্যাটিং করা ব্যাটার কে যদি এর চেয়ে কম সুযোগ দিয়ে দল থেকে ছেঁটে ফেলা যায় তাহলে অভিষেক শর্মাকে কেন নয়?

আরও পড়ুন: জয়ে ফিরেছে ভারতীয় দল! কি এমন করছেন লক্ষ্মণ যা পারছেন না গম্ভীর? চিন্তায় BCCI

অভিষেক শর্মা নিজেও তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের পারফরম্যান্স নিয়ে এই হতাশার কথা প্রকাশ করেছেন ভারতের তরুণ ওপেনার। অভিষেক লিখেছেন, “অনেকেই আপনার ওপর যে আস্থা রাখেন এবং আপনার কাছ থেকে যা প্রত্যাশা করেন, তা পূরণ করতে না পারলে কষ্ট হয়। তবে যারা হাল না ছেড়ে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যায়, এই খেলা তাদেরই পুরস্কৃত করে। দল জয় পাওয়ায় আমি আনন্দিত। আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”

আরও পড়ুন: ফোন আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো! বৈভব সূর্যবংশীকে পরামর্শ ভারতীয় দলের এই তারকার

এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের পোস্টের জবাবে তিনি লিখেছেন, “গত দুই বছর ধরে তুমি আমাদের মুখে হাসি ফোটানোর অসংখ্য কারণ উপহার দিয়েছ। যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই তুমি ভারতের মুখ উজ্জ্বল করেছ। এখন তোমার ফর্মে ফেরা শুধু সময়ের অপেক্ষা। যেমন ছিলে ঠিক তেমনই থাকো, নির্ভীক।” এর আগেও অধিনায়কত্ব ছাড়াও পরে বিভিন্ন বিষয়ে নিজের ভারতীয় দলের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন সূর্যকুমার। তিনি বারবার প্রমাণ করেছেন দলে না থেকেও দলের ভালো চাওয়া যায়।