বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তথা TRAI-এর জুন ২০২৬-এর রিপোর্ট ভারতীয় (India) টেলিকম বাজারের একটি নতুন চিত্র প্রকাশ করেছে। ওই রিপোর্ট অনুসারে, অ্যাক্টিভ মোবাইল গ্রাহকের সংখ্যার দিক থেকে রিলায়েন্স জিও (Reliance Jio) দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসাবে বিবেচিত হয়েছে। এদিকে, গত জুন মাসে সর্বাধিক নতুন মোবাইল গ্রাহক যুক্ত করার রেকর্ডটি ছিল ভারতী এয়ারটেলের (Bharti Airtel) দখলে। ওই সময়ে দেশের মোট টেলিফোন গ্রাহক সংখ্যা বেড়ে ১৩৪.৮০ কোটিতে দাঁড়িয়েছে এবং অ্যাক্টিভ মোবাইল গ্রাহকের সংখ্যা ১২০ কোটি অতিক্রম করেছে।
ভারতে (India) মোবাইল ব্যবহারকারীর সংখ্যা পেরোল ১২০ কোটির গণ্ডি!
এয়ারটেলের শক্তিশালী পারফরম্যান্স: TRAI-এর তথ্য অনুযায়ী, রিলায়েন্স জিও জুন ২০২৬-এ ৩৩.৩ লক্ষ নতুন অ্যাক্টিভ অর্থাৎ VLR মোবাইল গ্রাহক যুক্ত করেছে। এর ফলে সংস্থাটির মোট অ্যাক্টিভ মোবাইল গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৮৯ কোটি। দেশের মোট অ্যাক্টিভ মোবাইল গ্রাহক সংখ্যা ১২০.১১ কোটির মধ্যে জিও-র অংশ রয়েছে প্রায় ৪১.৫ শতাংশ। যা ওই সংস্থাটিকে শীর্ষস্থানে ধরে রেখেছে। ভারতী এয়ারটেলও জুন মাসে ২৯.৩ লক্ষ নতুন অ্যাক্টিভ গ্রাহক যুক্ত করেছে। রিপোর্ট অনুসারে, দেশের মোট ওয়্যারলেস গ্রাহকদের ৯৩.৬৬ শতাংশ অ্যাক্টিভ এবং প্রধান কোম্পানিগুলির মধ্যে এয়ারটেলের VLR অনুপাত ছিল সর্বোচ্চ, যা ৯৯.২৭ শতাংশ। অন্যদিকে, ভোডাফোন আইডিয়া, BSNL এবং MTNL-এর অ্যাক্টিভ গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে।

জিও বাজারে তার আধিপত্য বজায় রেখেছে: জানিয়ে রাখি যে, গত জুন মাসে সর্বোচ্চ সংখ্যক নতুন মোবাইল গ্রাহক যুক্ত করার রেকর্ডটি ভারতী এয়ারটেলের দখলে রয়েছে। সংস্থাটি মোট ৩১.৬৩ লক্ষ নতুন টেলিকম গ্রাহক যুক্ত করেছে। যার মধ্যে ২৯.৮৯ লক্ষ মোবাইল এবং ১৭.৩ লক্ষ ফিক্সড-লাইন গ্রাহক রয়েছে। এদিকে, রিলায়েন্স জিও ২১.৪৬ লক্ষ নতুন মোবাইল গ্রাহক যুক্ত করেছে, যার ফলে তাদের মোট মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫০.৩৬ কোটিতে। এর ফলে, প্রায় ৩৯.৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে জিও দেশের বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা হিসাবে নিজের দাপট বজায় রেখেছে। এদিকে, গত জুন মাসে ভোডাফোন আইডিয়া ১.৬৩ লক্ষ এবং BSNL ৯৪,০০৬ জন নতুন ওয়্যারলেস গ্রাহক পেয়েছে। অন্যদিকে MTNL ১১,২৮৪ জন গ্রাহক হারিয়েছে। মাস শেষে এয়ারটেলের মোট মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ৪৮.৬৮ কোটি। ভোডাফোন আইডিয়ার ১৯.৮৮ কোটি, BSNL-এর ৯.৩০ কোটি এবং MTNL-এর ১.৬৬ লক্ষ।
আরও পড়ুন: ‘মেড ইন ইন্ডিয়া’ খেলনায় মুগ্ধ গোটা বিশ্ব! মাত্র ৭ বছরে বৃদ্ধি পেল ৮৯ শতাংশ রফতানি
TRAI-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের জুন মাসে দেশব্যাপী প্রায় ৬২ লক্ষ নতুন টেলিকম গ্রাহক যুক্ত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র জিও এবং এয়ারটেলই যুক্ত করেছে ৫৪.৫৪ লক্ষ গ্রাহক। যা মোট সংখ্যার প্রায় ৮৭ শতাংশ। রিপোর্ট অনুসারে, জুন মাসের শেষে ভারতের মোট মোবাইল গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮.২ কোটিতে। অন্যদিকে মোবাইল এবং ফিক্সড ওয়্যারলেস কানেকশন সহ মোট ওয়্যারলেস কানেকশনের সংখ্যা পৌঁছেছে ১৩০ কোটিতে। এর মধ্যে রয়েছে ১১.৪৭ লক্ষ মোবাইল সিম কার্ড, ১৩.৪৭ কোটি মেশিন-টু-মেশিন সিম কার্ড এবং ১.৭৮ কোটি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস কানেকশন। এই সময়ে দেশের মোট টেলিফোন গ্রাহক সংখ্যা ১৩.৪৩ লক্ষ থেকে বেড়ে ১৩.৪৮ লক্ষ হয়েছে।
আরও পড়ুন: প্রতিবছর আর করতে হবে না বাইক-গাড়ির পলিউশন টেস্ট? বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের
উল্লেখ্য যে, ফিক্সড ওয়্যারলেস এবং 5G FWA-তেও জিও-র শক্তিশালী উপস্থিতি রয়েছে। রিলায়েন্স জিও জুন মাসে ফিক্সড লাইন পরিষেবাগুলিতে ১ কোটি ৪৪ লক্ষ নতুন সংযোগ যুক্ত করেছে। যার ফলে ওই সংস্থার ওয়্যারলাইন গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৬ লক্ষে। এই বিভাগে সংস্থাটির বাজার অংশ ছিল ৩২.৭ শতাংশ। এছাড়াও, 5G ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA)-এর ক্ষেত্রেও জিও শীর্ষস্থানে রয়েছে। জুন মাসের শেষে কোম্পানিটির ৯১.১৪ লক্ষ 5G এফডব্লিউএ গ্রাহক ছিল, যা দেশের মোট 5G এফডব্লিউএ গ্রাহকের ৭০.৫ শতাংশ। জুন মাসে কোম্পানিটি এই বিভাগে ১ কোটি ৪৬ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করেছে। এছাড়াও, জিও বর্তমানে দেশে ইউবিআর বেসড ফিক্সড ওয়্যারলেস পরিষেবার একমাত্র প্রদানকারী। যার গ্রাহক সংখ্যা ৪৯.৩৪ লক্ষ। TRAI আরও জানিয়েছে যে, গত জুন মাসে ১.৪৭ কোটিরও বেশি মোবাইল গ্রাহক মোবাইল নম্বর পোর্টেবিলিটি (MNP)-র জন্য আবেদন করেছেন। যা পূর্বের মে মাসের চেয়ে বেশি।













