সেনাবাহিনীতে যোগ দেওয়ার লক্ষ্যে শুরু করেন দৌড়ানো! কমনওয়েলথ গেমসে রুপো জিতে ইতিহাস গুলবীরের

Published on:

Published on:

Gulveer Singh makes history by winning silver at the Commonwealth Games.
Follow

বাংলা হান্ট ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোতে চলা ২০২৬-এর কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়েছেন ভারতের গুলবীর সিং (Gulveer Singh)। মূলত, ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) নায়েব সুবেদার হিসাবে নিযুক্ত গুলবীর সিং গত ২৮ জুলাই অর্থাৎ মঙ্গলবার কমনওয়েলথ গেমসে (2026 Commonwealth Games) পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে রুপো জিতেছেন। গুলবীর সিংয়ের এই সাফল্যের সফর মোটেও সহজ ছিল না। ২৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য দৌড়ানো শুরু করেন এবং তারই জোরে তিনি সেনাবাহিনীতে একটি চাকরি পেতে সক্ষম হন। গুলবীর সিং উত্তরপ্রদেশের আলিগড় জেলার সিরসা গ্রামের বাসিন্দা। ২০১৮ সালে ভারতীয় সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ গ্রেনেডিয়ার্স রেজিমেন্টে যোগদানের পরও তিনি দৌড়নো চালিয়ে যান। যা তাঁকে অ্যাথলেটিক্সে অংশ নিতে উৎসাহিত করে এবং তিনি তাঁর প্রতিভার মাধ্যমে সমগ্র দেশের জন্য গৌরব বয়ে আনছেন।

কমনওয়েলথ গেমসে রুপো জিতে ইতিহাস গুলবীরের (Gulveer Singh):

জানিয়ে রাখি যে, এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জেতার পাশাপাশি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও তিনি তাঁর নৈপুণ্য দেখিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরেও গুলবীর সিং দৌড়ানো চালিয়ে যান। যার ফলে তিনি ২০২২ সালের এশিয়ান গেমসে ১০,০০০ মিটার দৌড়ে অংশগ্রহণের সুযোগ পান এবং সেখানে ব্রোঞ্জ পদক জয় করেন।

Gulveer Singh makes history by winning silver at the Commonwealth Games.

উল্লেখ্য যে, ২০২৩ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতে গুলবীর সিং আন্তর্জাতিকভাবেও নিজের ছাপ রাখেন। এখন গুলবীর কমনওয়েলথ গেমসের ১০,০০০ মিটার দৌড়ে রুপো জেতা প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবেও বিবেচিত হয়েছেন।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় এবার বাঙালি কোচের এন্ট্রি! গৌতম গম্ভীরের নতুন সহকারী হলেন শুভদীপ ঘোষ

গুলবীর একাধিক দুর্দান্ত রেকর্ডের অধিকারী: ভারতীয় সেনাবাহিনীতে নায়েব সুবেদার পদে কর্মরত গুলবীর সিং ১০,০০০ মিটার, ৫০০০ মিটার, হাফ ম্যারাথন এবং এক মাইল দৌড়ে জাতীয় রেকর্ডের অধিকারী। ২০২৬ সালে, গুলবীর মাত্র ৫৯ মিনিট ৪২ সেকেন্ডে হাফ ম্যারাথন সম্পন্ন করেন এবং এক ঘণ্টারও কম সময়ে এই দৌড় শেষ করা প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে বিবেচিত হন।

আরও পড়ুন: ভারতে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা পেরোল ১২০ কোটির গণ্ডি! অ্যাক্টিভ গ্রাহকের নিরিখে শীর্ষে Jio

এর আগে, গুলবীর সিং ২০২৫ সালে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫,০০০ এবং ১০,০০০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন। ২০২৬ সালের মে মাসে, গুলবীর সিং আমেরিকার মিউজিক সিটি কার্নিভালে ৪ মিনিটেরও কম সময়ে এক মাইল দৌড়ানো প্রথম ভারতীয় হয়েছিলেন।