বাংলা হান্ট ডেস্ক: আপনার যদি আগামী সপ্তাহের ব্যাংকের কাজ থেকে থাকে তাহলে জট জলদি সেরে ফেলেন সেই সমস্ত কাজ। কারণ আগামী সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে ব্যাংক। গ্রাহকদের উদ্দেশ্যে তাই আগেভাগেই ছুটির দিন ঘোষণা করে দিল আর বি আই। তাই ব্যাংকের জরুরী কাজে থাকলে এই দিনগুলো আগের থেকে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য (Bank Holiday)।
ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা (Bank Holiday)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসের দেশ জুরের বিভিন্ন শহরে মিলিয়ে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। যার মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি। কাজ করার আগে সেই সমস্ত ছুটির দিনগুলি দেখে নিন (Bank Holiday)।

আরও পড়ুন: বিদ্যাসাগর সেতুতে যান চলাচলে নিষেধাজ্ঞা! কতক্ষণ থাকবে বন্ধ, কোন রাস্তায় যেতে বলছে পুলিশ?
৩ থেকে ৯ আগস্টের মধ্যেও তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব শহরে নয়। আগামী সপ্তাহে দেশজুড়ে সব শহরেই টানা দু’দিন ব্যাঙ্কে ছুটি থাকবে। আরবিআইয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ আগস্ট, মঙ্গলবার কের পুজো উপলক্ষে শুধু ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।৮ আগস্ট, মাসের দ্বিতীয় শনিবারে দেশজুড়ে সব শহরেই সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
পাশাপাশি সিকিমে তেনডং লো রুম ফাত উপলক্ষেও ছুটি। ৯ আগস্ট, রবিবার দেশজুড়ে সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটি থাকবে। ১৫ আগস্ট, শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ আগস্ট, বুধবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে শুধুমাত্র ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ আগস্ট, মঙ্গলবার কেরল ও অন্ধ্রপ্রদেশে মিলাদ-উন-নবি/ফার্স্ট ওনাম/মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে। ২৬ আগস্ট, বুধবার ইদ-এ-মিলাদ/বারাওয়াফাত/মিলাদ-উন-নবি/তিরুভোনম উপলক্ষে দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরল, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এমনকি ২৮ আগস্ট, শুক্রবার রাখি বন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, আইয়াঙ্কালি জয়ন্তী-সহ বিভিন্ন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, কেরল ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ২২ আগস্ট, শনিবার মাসের চতুর্থ শনিবার দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে রিজার্ভ ব্যাংক প্রতিবছর আলাদা আলাদা করে সারা বছরে ছুটির তালিকা ঘোষণা করে থাকেন তাদের ওয়েবসাইটে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাংক কর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজগুলো গুছিয়ে রাখতে পারবেন (Bank Holiday)।













