৩১ মার্চ ২০২৬ পর্যন্ত তৈরি বাড়ি নিয়ে নতুন নিয়ম, জানালেন অগ্নিমিত্রা

Published on:

Published on:

Agnimitra Paul Warns of Heavy Penalty for Illegal Buildings Built Before 31 March 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তারাতলায় ভয়াবহ দুর্ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তৈরি হওয়া কোনও বাড়ি বা ভবন নিয়ে অভিযোগ এলে তা তদন্ত করে দেখা হবে। অনিয়ম ধরা পড়লে আবাসিক হোক বা বাণিজ্যিক, সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা দিতে হবে।

বেআইনি নির্মাণে কড়া নজরদারি, বড় ঘোষণা অগ্নিমিত্রার (Agnimitra Paul)

বেআইনি নির্মাণ রুখতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত তৈরি হওয়া কোনও বাড়ি বা ভবন নিয়ে অভিযোগ জমা পড়লে সরকার তা খতিয়ে দেখবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা করা হবে। তাঁর দাবি, জরিমানার পরিমাণ এতটাই বেশি হতে পারে যে তা মেটানো সহজ হবে না। এই নিয়ম আবাসিক এবং বাণিজ্যিক, দুই ধরনের ভবনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) আরও জানান, ভবিষ্যতে বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রেও নতুন ব্যবস্থা আনা হচ্ছে। এ জন্য কিছু বিশেষজ্ঞ সংস্থা বা থার্ড-পার্টি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। তারা নির্মাণের বিভিন্ন দিক পরীক্ষা করে দেখবে। তাদের ছাড়পত্র বা সই না থাকলে কোনও বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হবে না। প্রসঙ্গত, প্রায় এক মাস আগে তারাতলার একটি কারখানায় লোহার শেড ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, ওই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয় এবং অনেকে আহত হন।

ঘটনার পর জানা যায়, ওই গোডাউন তৈরির বরাত পেয়েছিলেন ঠিকাদার আসগার হুসেইন। দুর্ঘটনার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে, পোর্ট ট্রাস্টের কাছ থেকে গোডাউন তৈরির জন্য জমিটি লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে।

Agnimitra Pal's big suggestion about Annapurna Yojana's money

আরও পড়ুনঃ ৭ দিনের মধ্যে শুনানি শেষ করতে হবে! অভিষেকের চিকিৎসা মামলা নিয়ে হাই কোর্টকে ডেডলাইন সুপ্রিম কোর্টের

সরকারের বক্তব্য, তারাতলার মতো ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেই কারণেই নির্মাণের নিয়ম আরও কঠোর করা হচ্ছে এবং অনুমোদন প্রক্রিয়ায় বাড়তি নজরদারি আনা হচ্ছে (Agnimitra Paul)।