আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা আসতে দেরি হচ্ছে কেন? সরকার কী বলছে জানুন

Published on:

Published on:

Annapurna Yojana August installment late reason revealed
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জুন, জুলাই মাসের শুরুতেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পাঠিয়েছিল রাজ্য সরকার। তবে আগস্টের ৪ তারিখ হয়ে গেলেও বহু উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে আসেনি। এই আবহে সবার প্রশ্ন, এত দেরি হচ্ছে কেন? এই বিষয়ে সরকার (Government of West Bengal) কী বলছে জেনে নেওয়া যাক।

অন্নপূর্ণা যোজনার দেরি নিয়ে বড় আপডেট | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার টাকা আসতে দেরি হওয়া নিয়ে আগেই জানিয়েছে রাজ্য। বলা হয়েছে, আগের দু’মাসের মতো আগস্টেও যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। তবে বর্তমানে ফের ঝাড়াই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ মেয়ে হলেই ২৫ হাজার দেবে সরকার! মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন

সরকার জানিয়েছে, রাজ্যের সব বিধানসভা এলাকাতেই অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই করা হচ্ছে। জনপ্রতিনিধি থেকে স্থানীয় প্রশাসন, সবাই মিলে এই কাজ করছেন। তথ্য যাচাইয়ের পাশাপাশি কোনও তথ্যে ভুল থাকলে সেটাও সংশোধন করা হচ্ছে।

রাজ্য স্পষ্ট বলেছে, ১ আগস্ট কিংবা তার দু’একদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে একসঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকা জমা হবে এমনটা ভাবার কোনও মানে নেই। প্রশাসনের দাবি, দ্রুতগতিতে আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। ফলে এখনও অবধি যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

annapurna yojana(60)

এদিকে সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে আশ্বাসবাণী দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জোরকদমে আবেদন যাচাইয়ের কাজ চলছে। প্রশাসনের লক্ষ্য হল, ৩০ আগস্টের মধ্যে এই কাজ শেষ করা। সরকারের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী যারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য তাঁদের সবাইকে ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা নিয়ে এসেছে বিজেপি সরকার। শুরু থেকেই এই প্রকল্প নিয়ে ব্যাপক কড়াকড়ি রাখা হয়েছে। একজন যোগ্যও যাতে বঞ্চিত না হন এবং একজন অযোগ্যও যাতে এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে ফের এক দফায় ঝাড়াই-বাছাই শুরু করেছে রাজ্য সরকার।