বাংলা হান্ট ডেস্কঃ ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি (Free Bus Service) করেছে রাজ্য সরকার। ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক কার্ড (Pink Card) চালু হয়েছে। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন যারা এই কার্ড পাননি। ফলে তাঁদের প্রশ্ন, পিঙ্ক কার্ড না থাকলে কি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে না, ভাড়া দিয়ে সফর করতে হবে? এবার এই নিয়েই সামনে এল বড় আপডেট।
পিঙ্ক কার্ড না থাকলে কি ভাড়া দিয়ে যাতায়াত? | (Pink Card)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খোঁজ নিয়ে জানা গিয়েছে, পিঙ্ক কার্ড না থাকলেও এখনও অবধি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন রাজ্যের মহিলারা। তাঁদের থেকে কোনও রকম ভাড়া নেওয়া হচ্ছে না।
আরও পড়ুনঃ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ! হাইকোর্টে বড় জয় পেল রাজ্য সরকার, কোন মামলায়?
জানা গিয়েছে, পিঙ্ক কার্ডে আবেদনের ক্ষেত্রে এখনও কিছু সমস্যা রয়েছে। সেই সমস্যা যতদিন না দূর হচ্ছে, ততদিন অবধি মহিলারা যেভাবে আগে সরকারি বাসে যাতায়াত করছিলেন সেভাবে করতে পারবেন। অর্থাৎ পিঙ্ক কার্ড না থাকলেও এখনই তাঁদের ভাড়া গুনতে হচ্ছে না।
তবে এই নিয়ম কিন্তু যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। সেক্ষেত্রে প্রশাসনের পরামর্শ, দ্রুত এই কার্ড করে নেওয়া উচিত। ফলে এখনও অবধি যেসব মহিলারা পিঙ্ক কার্ডের জন্য আবেদন জানাননি, তাঁরা দ্রুত সেই কাজ সেরে ফেলুন।
পিঙ্ক কার্ড বানানোর পদ্ধতি
অনলাইন ও অফলাইন দু’ভাবেই পিঙ্ক কার্ড বানানো যাবে। তব এর জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড সহ বেশ কিছু নথিপত্র লাগবে।
অনলাইনে পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে চাইলে প্রথমে রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে পিঙ্ক কার্ডের জন্য দেওয়া লিঙ্কে করে ক্লিক করে (এখনও এই অপশন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ) নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করার পর আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। এরপর একটি রিসিট পাওয়া যাবে, সেটি যত্ন করে রেখে দিতে হবে।

অন্যদিকে অফলাইনের ক্ষেত্রে পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বিডিও অফিসে যেতে হবে এবং পুরসভা এলাকার বাসিন্দাদের পুরসভায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় যাবতীয় নথি। ভেরিফিকেশনের পর আবেদনকারীকে পিঙ্ক কার্ড দেওয়া হবে।
রাজ্যে ক্ষমতায় আসার পরেই মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে বিজেপি সরকার। এর ফলে শহরের সাধারণ বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তাঁরা। আগামীদিনেও যারা এই পরিষেবা বজায় রাখতে চান তাঁরা দ্রুত পিঙ্ক কার্ড বানিয়ে ফেলতে পারেন।

















