বাংলা হান্ট ডেস্কঃ এগিয়ে আসছে দিন। আগস্ট মাসের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বর্তমানে সেই লক্ষ্যে প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা-সহ ৬ প্রকল্প নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
প্রকৃত প্রাপকদের কাছে যাবে প্রকল্পের টাকা | Annapurna Yojana
মঙ্গলে বাঁকুড়ায় ৭ জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে অন্নপূর্ণা যোজনা-সহ ৬ প্রকল্পের কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। তাঁর স্পষ্ট নির্দেশ,“৬ টা প্রোজেক্ট যেনও প্রকৃত প্রাপকদের কাছে যায়।” তার মধ্যে রাজ্যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় অন্নপূর্ণা যোজনার কথাও বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আর ৬ টি প্রোজেক্ট প্রকৃত প্রাপকদের কাছে যেনও যায়। এক অন্নপূর্ণা যোজনা , দুই আয়ুষ্মান ভারত এবং যারা আয়ুষ্মান ভারত পাবেন না, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনা, তৃতীয় বিকশিত ভারত আমরা ১২৫ দিনের কাজ দেব। ২৫ হাজার ৫০০ টাকা বছরে পাবে পরিবারগুলি। চতুর্থত প্রধানমন্ত্রী আবাস, ২৫ লক্ষ বাড়ির নাম নথিভুক্ত হয়েছে। আরও যদি থাকে চিহ্নিত করে দিন। সবাইকে বাড়ি দেব।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘তার সঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘর, রাজ্যে মাত্র সাড়ে ৪ হাজার বাড়িতে এখনও অবধি প্রধানমন্ত্রী সূর্যঘর আলো লাগাতে আমরা পেরেছি। নল আছে , জল নাই। জল জীবন মিশনের কাজকে সম্পূর্ণ করতে আমরা সবদিক থেকে একটা বহুমুখী উন্নয়নের কথা বলে গেলাম।’

আরও পড়ুন: হু হু করে কমল গ্যাসের দাম! কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের নতুন প্রাইজ কত ?
উল্লেখ্য, চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে দেরি হওয়ায় চিন্তায় আবেদনকারীরা। যদিও সম্প্রতি সকলের চিন্তা কাটিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘১৭ অগাস্ট থেকে ১০ জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন, কমপ্লিট করা যাবে। ১১ থেকে ৩১ জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে। কিন্তু আমরা এই মাসে, ১৭ অগাস্ট থেকে ৩০০০ টাকা করে ভেরিফায়েডদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠাবো।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে, প্রত্যেক মাসের দ্বিতীয় ,সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে।’













