ব্যাঙ্ক, রেল বা আয়কর কর্মী ঘুষ চেয়েছে? সোজা ফোন করুন সিবিআইকে, দেওয়া হল নম্বর

Published on:

Published on:

CBI starts two numbers for complaints against bribe demand by Central Government employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির বিরুদ্ধে শুরু থেকে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছে নতুন রাজ্য সরকার। এবার সেই পথেই হাঁটল সিবিআই (CBI)। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ঘুষ (Bribe) নেওয়া আটকাতে নিজাম প্যালেস সহ সকল কেন্দ্রীয় সরকারি অফিসে ব্যানার দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই অভিযোগ জানানোর জন্য দেওয়া হচ্ছে দু’টি নম্বর।

দুর্নীতি রুখতে কোমর বেঁধে ময়দানে সিবিআই | (CBI)

রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের জেনারেল কনসেন্ট দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এরপর থেকেই জনসংযোগ বাড়াতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ঘুষ নেওয়া আটকাতে দু’টি নম্বর চালু করা হয়েছে। সেখানে ফোন করে অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বেতনবৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মীদের দ্রুত প্রোমোশন? সপ্তম পে কমিশন নিয়ে বিরাট আপডেট

সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, “কোনও কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যেমন- রেল, ডাকঘর, ব্যাঙ্ক, আয়কর বা অন্যান্য সরকারি সংস্থার লোক যদি ঘুষ চায়, তাহলে অবিলম্বে কলকাতায় অবস্থিত সিবিআইয়ের দুর্নীতি দমন শাখাকে জানান।“ এক্ষেত্রে দু’টি নম্বর দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

সিবিআইয়ের দেওয়া দু’টি নম্বর হল, ০৩৩-২২৮৯ ৪৪০৩ ও ৯০৫১৬১৩৪৫৬। এই দু’টি নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানানো যাবে। ঘুষ নেওয়ার খবরে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

CBI

অতীতে বিভিন্ন সময় সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। বহু সময় নানা কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করা হয় বলে অভিযোগ। এবার সেসবে রাশ টানতে উদ্যোগী সিবিআই। রাজ্য সরকারের তরফে তদন্তে সার্বিক অনুমতি দেওয়া হতেই কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ঘুষ নেওয়া আটকাতে প্রচারের পাশাপাশি বিশেষ নম্বর চালু করা হয়েছে। সেখানে ফোন করে সরাসরি অভিযোগ জানানো যাবে। তাঁদের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।