বাংলাহান্ট ডেস্ক : সবে আশার আলো দেখেছিলেন মৎস্যজীবীরা। টন টন ইলিশ (Hilsa Fish) উঠতে শুরু করেছিল দিঘায়। দাম কমার আশায় বুক বেঁধেছিলেন মাছ ব্যবসায়ীরাও। কিন্তু বৃষ্টির চোখরাঙানিতে আবার মাথায় হাত পড়ল জেলেদের। বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। উত্তাল সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তাতেই চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা।
ইলিশ (Hilsa Fish) ধরা ছেড়ে ফিরল ট্রলার
গত কয়েকদিনে দিঘায় ইলিশের জোয়ার এসেছিল। ট্রলার ভর্তি করে মাছ এসে পৌঁছেছিল দিঘা মোহনায়। পেটমোটা ইলিশ দেখে মুখে হাসি ফুটেছিল ভোজন রসিকদেরও। কিন্তু তার মধ্যেই এল খারাপ খবর। আবারও বিরূপ হয়েছে প্রকৃতি।

বেশিরভাগ ট্রলার ফিরেছে: মাঝ সমুদ্র থেকেই ট্রলার ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, বৃহস্পতিবার বেশিরভাগ ট্রলারই ফিরে এসেছে। তবে আশার খবর, এই ট্রলারগুলিতেও উঠেছে ইলিশ।
আরও পড়ুন : আরও চাপ পড়বে পকেটে, গ্রাহকদের চিন্তা বাড়িয়ে ৫ টি সস্তার প্ল্যান বন্ধ করল Airtel
হতাশ হয়েছেন মৎস্যজীবীরা: অনেকদিন ধরেই লোকসানে যাচ্ছিলেন মৎস্যজীবীরা। ভরা মরশুমেও জালে উঠছিল না ইলিশ (Hilsa Fish)। ঠিক যখন কপাল খুলল মৎস্যজীবীদের, তখনই মুখ ফেরাল প্রকৃতি। আবারও নিম্নচাপের ভ্রুকুটির জেরে ট্রলার ফেরাতে বাধ্য হলেন তারা। আপাতত সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন : শক্তিগড়ের স্বাদ আপনার হেঁশেলেই, নরম গরম ল্যাংচা বানানোর রেসিপি দেখে নিন ঝটপট
দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, কয়েকদিন ধরে বিপুল পরিমাণে ইলিশ আসছিল উপকূলে। বৃহস্পতিবার বেশিরভাগ ট্রলার ফিরে এসেছে। ওই ট্রলারগুলিতেও ইলিশ উঠেছে। তবে আবহাওয়ার এই পরিস্থিতিতে রীতিমতো হতাশ মৎস্যজীবীরা। মাঝপথে ফিরতে না হলে জালে আরও ইলিশ উঠত বলেই মনে করা হচ্ছে। ফের কবে দুর্যোগ কাটবে, সেই আশায় রয়েছেন মৎস্যজীবীরা।













