পারিবারিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না? নতুন সরকারি নিয়ম জানুন

Published on:

Published on:

Government scheme Annapurna Yojana new rules details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা ছাড়তে শুরু করবে রাজ্য সরকার। ১৭ আগস্ট, সোমবার থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। পাশাপাশি কারা পাবেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনকারী মহিলার মাসিক আয় ও পারিবারিক আয় কত হলে এই সরকারি প্রকল্পের (Government Scheme) সুবিধা পাওয়া যাবে না তা জানিয়েছেন তিনি।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট | (Annapurna Yojana)

এই রাজ্য সরকারি প্রকল্পের বেশ কিছু নিয়মে বদল এসেছে। জমির পরিমাণ, ঘরের সংখ্যা, মহিলাদের আয় সংক্রান্ত বেশ কিছু নিয়মে বদল এনেছে রাজ্য সরকার। কিছু ক্ষেত্রে আবার নিয়ম শিথিলও করা হয়েছে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীদের ছুটির ধামাকা! পুজোর পর ফের একটানা ছুটি, রইল হলিডে লিস্ট

রাজ্যের কোন মহিলারা অন্নপূর্ণা যোজনা পাবেন, তা নির্ধারণ করতে আগেই বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। জানানো হয়েছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরিতে থাকা মহিলা, আয়কর প্রদানকারী মহিলারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানান, কোনও মহিলা মাসে ১০ হাজার টাকা অথবা তার বেশি উপার্জন করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।

এছাড়া শুভেন্দু জানিয়েছেন, আবেদনকারী মহিলার বার্ষিক পারিবারিক আয় যদি ১২ লক্ষ টাকার বেশি হয় তাহলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। জমির মালিকানার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার।

annapurna yojana(69)

অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এরপর থেকে ৩ হাজার টাকা করে পাওয়ার জন্য আর এত অপেক্ষা করতে হবে না। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। অগাস্ট মাসে যারা টাকা পাবেন, তাঁরাই এরপর থেকে টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বলে খবর।

তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ১০০০/ ১৫০০ টাকা করে দেওয়া হত। তবে অন্নপূর্ণা যোজনায় সেই ভাতা বাড়িয়ে একধাক্কায় ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সরকারের বেঁধে দেওয়া যাবতীয় শর্ত পূরণ করলেই মহিলারা এই টাকা পাবেন।