ব্যাঙ্কের কাজ আছে? আগামী সপ্তাহের ছুটির দিনগুলি আগে জেনে রাখুন

Published on:

Published on:

Bank Holiday according to the RBI calendar
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি সপ্তাহের ব্যাঙ্ক পরপর তিনদিন ছুটি রয়েছে (Bank Holiday)। তাই গ্রাহকদের পরিষেবা পেতে যাতে অসুবিধা না হয় সেই কারণে আগেভাগে ছুটির তালিকা প্রকাশ করে দিয়েছে আরবিআই। এক নজরে দেখে নিন সেই ছুটির তালিকা। প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্ক ছুটির তালিকার অনুযায়ী আগস্ট মাসে চলতি সপ্তাহে তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কবে কবে বন্ধ থাকবে তা জেনে নিন।

আরবিআইয়ের ক্যালেন্ডার অনুযায়ী কবে বন্ধ ব্যাঙ্ক (Bank Holiday)

জানা যায় চলতি সপ্তাহে সব শহরে যে ব্যাঙ্ক বন্ধ থাকবে তা নয়। দেশজুড়ে আগামী সপ্তাহে টানা দুদিন ব্যাংক বন্ধ থাকবে যে সব শহরে তা নিচে জানানো হল (Bank Holiday)। আগামী ১৯ আগস্ট বুধবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরে জন্মদিন উপলক্ষে শুধুমাত্র ত্রিপুরার ব্যাঙ্ক গুলো বন্ধ থাকবে (Bank Holiday)।

Bank Holiday according to the RBI calendar

আরও পড়ুন: আয়ুষ্মান কার্ডে কোথায় মিলবে ক্যাশলেস চিকিৎসা? রইল হাসপাতালের তালিকা

এছাড়া দেশের বাকি শহরের সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। পাশাপাশি ২২ আগস্ট চতুর্থ শনিবার দেশ জুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ২৩ আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বন্ধ থাকবে সব ব্যাঙ্ক। অর্থাৎ আগামী সপ্তাহের দেশের প্রায় সব শহরেই টানা দুদিন করে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।

পাশাপাশি আগামী, ২৫ আগস্ট, মঙ্গলবার কেরল ও অন্ধ্রপ্রদেশে মিলাদ-উন-নবি/ফার্স্ট ওনাম/মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ২৬ আগস্ট, বুধবার ইদ-এ-মিলাদ/বারাওয়াফাত/মিলাদ-উন-নবি/তিরুভোনম উপলক্ষে দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরল, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

অন্যদিকে ২৮ আগস্ট, শুক্রবার রাখি বন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, আইয়াঙ্কালি জয়ন্তী-সহ বিভিন্ন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, কেরল ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে রিজার্ভ ব্যাংক প্রতিবছর আলাদা আলাদা করে সারা বছরে ছুটির তালিকা ঘোষণা করে থাকেন তাদের ওয়েবসাইটে। সেই তালিকা অনুযায়ী ছুটি পান ব্যাংক কর্মীরা। আর এই ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজগুলো গুছিয়ে রাখতে পারবেন (Bank Holiday)।