বাংলা হান্ট ডেস্ক: এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) e-kyc করার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এই সময় সীমার মধ্যে যারা এলপিজির এ কেওয়াইসি সম্পূর্ণ করেননি, তাদের কি হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত তথ্য জানানো হল।
গ্যাসের e-KYC নিয়ে বড় আপডেট জানুন কী করবেন (LPG Cylinder)
এই বিষয়ে গ্যাস সংস্থা থেকে তেল মন্ত্র সকলেই সতর্কবার্তা জানিয়েছিলেন। পাশাপাশি গ্রাহকদের পাঠানো সরকারি বার্তা অনুযায়ী যারা ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হবে, তারা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গৃহস্থালী দামে এলপিজি সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হতে পারেন (LPG Cylinder)।

আরও পড়ুন: অন্নপূর্ণার ৩,০০০টাকা নিয়ে বড় আপডেট! মাসের ১ তারিখে টাকা না পাওয়ার আসল কারণ কী
তবে যে সমস্ত গ্রাহক ইতিমধ্যে ই কেওয়াইসি সম্পূর্ণ করে ফেলেছেন, তাদের এই প্রক্রিয়া আবার করার প্রয়োজন নেই। পাশাপাশি তেল মন্ত্রক আগে স্পষ্ট করেছেন যে, যারা এখনো যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের এই ই কেওয়াইসি করা বাধ্যতামূলক।
তবে ১৬ আগস্ট পেরিয়ে গিয়েছে তাহলে কি করবেন?
এর জন্য সিলিন্ডার বুকিং এবং ভর্তুকি সংক্রান্ত নিয়ম জানা জরুরি। আসলে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার অর্থ এই নয় যে আপনার LPG কানেকশন স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে।
এছাড়াও গ্যাস সংস্থাগুলির তরফে গ্রাহকদের পাঠানো সতর্কবার্তাতেও স্পষ্টভাবে বলা হয়েছে, যাঁরা ই-কেওয়াইসি সম্পূর্ণ করেননি, তাঁরা যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গৃহস্থালির দামে এলপিজি সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন (LPG Cylinder)।













