বাংলা হান্ট ডেস্ক: আপনিও কী ঝাল খেতে ভালোবাসেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। একনজরে দেখে নিন,সেই রেসিপি গুলো। কীভাবে বানাবেন রইল আজকের প্রতিবেদনে (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপি গুলো (Recipe)
১. কাঁচা লঙ্কার ভর্তা- উপকরণ: কাঁচালঙ্কা ১০টা, রসুন ২ কোয়া, নুন, সর্ষের তেল পদ্ধতি: লঙ্কা-রসুন পুড়িয়ে বেটে কাঁচা সর্ষের তেল মেশান (Recipe)।
২. মিরচি তড়কা- উপকরণ: মোটা কাঁচালঙ্কা ৮-১০টা, জিরে, হিং, হলুদ, নুন, তেল পদ্ধতি: লঙ্কা চিরে জিরে-হিং ফোড়নে ভাজুন। এক চিমটি চিনি দিলে রাজস্থানি টেস্ট আসবে।

আরও পড়ুন: e-KYC করা হয়নি? সময়সীমা পেরিয়ে গেলে গ্যাসে কী প্রভাব পড়বে, জানুন
৩. কাঁচালঙ্কা সরষে পোস্ত বাটা : উপকরণ: বড় কাঁচালঙ্কা ১০টা, সরষে ২ চামচ, পোস্ত ২ চামচ, নুন, হলুদ, সর্ষের তেল পদ্ধতি: লঙ্কা মাঝখান দিয়ে চিরে নিন। সরষে-পোস্ত-নুন-হলুদ একসাথে বেটে নিন।
৪. থেচা – উপকরণ: কাঁচালঙ্কা ১৫টা, রসুন ১ গোটা, চিনেবাদাম, নুন পদ্ধতি: শিলবাটায় সব থেঁতো করে নুন দিন। একটু মিক্স করে নিন।তাহলেই তৈরি থেচা।
৫. মোলাগা পোডি চাটনি- উপকরণ: কাঁচালঙ্কা ২০টা, তেঁতুল, নুন পদ্ধতি: লঙ্কা ভেজে তেঁতুল-নুন দিয়ে পিষে নিন। পরিবেশন করুন ইডলি-দোসার সাথে।
৬. নাগা কিং চিলি আচার – উপকরণ: মোটা লঙ্কা ১০টা, সরষের তেল, নুন পদ্ধতি: লঙ্কা রোদে শুকিয়ে তেল-নুনে ৩ দিন ডুবিয়ে রাখুন।
৭. হরি মির্চি কি চাটনি – উপকরণ: কাঁচালঙ্কা ১৫টা, পুদিনা, ধনে, জিরে, নুন, লেবু পদ্ধতি: সব একসাথে বেটে নিন। পরিবেশন করুন পরোটার সাথে।
৮. মির্সাং – উপকরণ: কাঁচালঙ্কা ২০টা, আদা, নুন পদ্ধতি: লঙ্কা-আদা-নুন শুকনো কড়ায় ভেজে নিন। তৈরি”লঙ্কার তরকারি” (Recipe)।













