বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের যাত্রীদের খাবার, পানীয়, সামগ্রিক পরিষেবার গুণমান উন্নত করতে এবার আরও কড়া হল আইআরসিটিসি (IRCTC)। রেল মন্ত্রকের অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থাটির তরফে ট্রেন এবং স্টেশনে অননুমোদিত খাবার, পানীয়, প্যাকেটজাত পানীয় জল বিক্রি এবং সরবরাহের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বলে খবর।
রেলের সঙ্গে আইআরসিটিসির (IRCTC) যৌথ অভিযান
জানা যাচ্ছে, রেলের বাণিজ্যিক বিভাগের সঙ্গে যৌথ ভাবে বিভিন্ন জোনে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। ট্রেন এবং স্টেশনের ক্যাটারিং ইউনিটগুলিতে সারপ্রাইজ ভিজিট চালানো হচ্ছে। লাইসেন্স, অনুমোদন, পরিচ্ছন্নতা, খাবার সংরক্ষণের ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা সহ প্রয়োজনীয় নিয়ম মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন কোন স্টেশনে অভিযান: রেল সূত্রে খবর, গত ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত লখনউ রিজিয়নের বিভিন্ন স্টেশনে যৌথ অভিযান চালানো হয় আইআরসিটিসি (IRCTC) এবং রেলের বাণিজ্যিক বিভাগের উদ্যোগে। এই অভিযানে মোট ১১৭ টি ট্রেন পরিদর্শন করে ৫২৪১ বোতল অননুমোদিত প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন : তারাপীঠের পর খাস কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড! প্রাণ গেল ৯জনের
অননুমোদিত পণ্য বাজেয়াপ্ত: গত ১০ অগাস্ট অম্বালা, লুধিয়ানা, অমৃতসর, কাটরা, জম্মু সহ বিভিন্ন স্টেশনে মোট ৫১ টি ট্রেন পরিদর্শন করা হয়। এই অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৩১০৮ বোতল অননুমোদিত প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। চণ্ডীগড় রিজিয়নের বিভিন্ন ক্যাটারিং ইউনিটেও আচমকা পরিদর্শন চালানো হয়।
আরও পড়ুন : আসল ভেবে ‘নকল’ দারচিনি খাচ্ছেন না তো? অজান্তেই বড় ক্ষতি হচ্ছে শরীরে
অম্বালায় আকস্মিক অভিযানে আইসক্রিম ও ফ্লেভারড মিল্ক সহ ১৩ কার্টন অননুমোদিত পণ্য বাজেয়াপ্ত করা হয়। এছাড়া সবরমতী, হাওড়া, উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি, কামাখ্যা, নিউ জলপাইগুড়ির মতো স্টেশনেও আচমকা অভিযানে সাফল্য মিলেছে।













