রবিবারের লাল লাল ঝাল ঝাল খাসির ঝোলে হলুদ নাকি সাদা আলু পড়ে? রান্নার এই টিপস জেনে রাখুন

Published on:

Published on:

Recipe doing these things while cooking will make the mutton tender and juicy
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির রবিবার মানেই গরম ভাত আর পাঁঠার মাংস। মাটন কষার জনপ্রিয়তা যতই থাকুক না কেন, পাঁঠার মাংসের পাতলা ঝোলে (Cooking Tips) যতক্ষণ না ডুমো ডুমো করে কাটা আলু পড়ছে ততক্ষণ যেন রান্নার আসল স্বাদটাই খোলে না। আলুর উপরেও কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে।

সাদা ও হলুদ আলুর (Cooking Tips) পার্থক্য

কিছু ক্ষেত্রে দেখা যায়, আলু নরম হয়ে একেবারে গলে গিয়েছে। আবার অনেক সময় দেখা যায় আলু আস্তই রয়েছে, ভেঙে যায়নি। মূলত যে আলুতে স্টার্চের পরিমাণ বেশি থাকে সেই আলুগুলি রান্নায় দিলে ফুলে যায়। সাদা আলুতেই মূলত এই গুণ দেখা যায়। আলু নরম চাইলে এই আলুগুলোই বেছে নেওয়া ভালো।

Cooking tips for potato in mutton curry

হলুদ আলু হয় শক্ত: অন্যদিকে হলুদ আলু সহ সাধারণত হয় শক্ত। রান্নার পরেও এই আলু সহজে ভেঙে গলে যায় না। জ্যোতি আলু মূলত হয় এমন হয়। অনেকক্ষণ ধরে হালকা আঁচে রান্না করার পরেও ভেঙে যায় না। তবে ঝোল শুষে নেয়, এতে দারুণ হয় মাংসের ঝোল এবং আলুর।

আরও পড়ুন : আর ফাঁকি নয়! শিক্ষকদের উদ্দেশ্যে কড়া নির্দেশ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের

সাদা আলু গলে যায়: অনেকের এর জন্য দেশীয় হলুদ আলুই (Cooking Tips) পছন্দ। এগুলি সহজে ভেঙে যায় না। ঝোল শুষে সুস্বাদু হয়ে থাকে। অন্যদিকে উচ্চ শ্বেতসার যুক্ত আলু ভেঙে গলে ঝোলের সঙ্গে মিশে যায়। এতে ঝোল ঘোলা হয়ে যায়। তাই অনেকে এই আলু এড়িয়ে চলেন। ছোট নতুন আলুর খোসা ছাড়িয়ে আস্ত ঝোলে দিলেও দারুণ স্বাদ হয়।

আরও পড়ুন : হাওড়া-গুয়াহাটিতে আচমকা পরিদর্শন, খাবার-পানীয়ের মান নিয়ে কড়া IRCTC

খাসির মাংস সেদ্ধ হতে সময় লাগে। মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আলু যোগ করুন। কারণ আলুর থেকে মাংস সেদ্ধ হতে সময় বেশি লাগে। ঝোলে দেওয়ার আগে নুন হলুদ মাখিয়ে আলু গুলিকে সোনালি করে ভেজে নিন। এতে আলুর কিনারাগুলি অটুট থাকে। ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাশড পটেটোর মতো পদের জন্য সাদা আলুই বেস্ট।