বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে।
আধার কোথায় ব্যবহার হয়েছে সহজেই জেনে নিন (Aadhaar Card)
বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে আজকে প্রতিবেদনে রইল আপনার অবর্তমানে অসাধুভাবে আপনারই আধার কার্ড কেউ ব্যবহার করছে কিনা তা আপনি কিভাবে জানবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে জমবে দারুণ! সহজ রেসিপিতে বানিয়ে নিন ডিম-মরিচ
এর জন্য আপনাকে বেশ কিছু পদ্ধতির মেনে চলতে হবে তা নিচে আলোচনা করা হল:
এর জন্য চলে যান আধারের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর যে নম্বরটি আধার কার্ডে লিংক করা সেটি দিয়ে লগ ইন করুন। তারপর চলে যান ‘অথেন্টিকেশন হিস্ট্রি’ অপশনে। সেখানেই বেছে নিন আপনি কতটা সময়ের কার্যকলাপ দেখতে চান। এরপরই আপনার সামনে ট্রানজাকশানের বিবরণ খুলে যাবে।
যদি দেখেন অন্য কেউ কার্ডটি ব্যবহার করছে, তাহলে কী করবেন?
প্রথমে আধারের হেল্পলাইন ১৯৪৭-এ ফোন করুন । পাশাপাশি ইমেলে অভিযোগ জানাতে পারেন আইডি- help@uidai.gov.in.। এই ধরণের কার্যকলাপ থেকে বাঁচতে বায়োমেট্রিক লক করাই ঠিক।













