শাপে বর, নিম্নচাপ কাটতেই টন টন ইলিশ ওঠার সম্ভাবনা, আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষাতেও একটানা ইলিশের যোগান নেই বাজারে। মূলত আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য পরিস্থিতি হয়ে রয়েছে। কিছুদিন আগেই আচমকা নিম্নচাপের জেরে ইলিশ (Hilsa Fish) শিকারে বাধা পড়ে। সমুদ্র উত্তাল হওয়ায় বাধ্য হয়ে উপকূলে ফিরে আসেন মৎস্যজীবীরা। গত মঙ্গলবার থেকে আবহাওয়ার বদল হয়েছে। বুধবার থেকে আবারও সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার। মনে করা হচ্ছে, নিম্নচাপের জেরে সাময়িক ভাবে মাছ ধরা বন্ধ থাকায় এবার আরও বেশি পরিমাণে ইলিশ উঠে আসবে জালে।

নিম্নচাপের আগে উঠেছিল প্রচুর ইলিশ (Hilsa Fish)

অগাস্টের শুরুতেই প্রচুর ইলিশ উঠছিল মৎস্যজীবীদের জালে। দিঘা মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখা দিয়েছিল। এমনকি মাছ ব্যবসায়ীরা বলছিলেন, গত দু তিন বছরে অগাস্টে এত ইলিশ ওঠেনি। এমনকি নিম্নচাপের গভীর সমুদ্র থেকে ফেরত আসার সময় ইলিশ নিয়ে এসেছিল ট্রলারগুলি।

More hilsa fish to be caught in August

আরও ইলিশ ওঠার সম্ভাবনা: নিম্নচাপ কাটিয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে সমুদ্রের জল ঠাণ্ডা হওয়ায় আরও মাছ উঠে আসবে বলে মনে করা হচ্ছে। মৎস্যজীবী সূত্রে খবর, নিম্নচাপের আগে দিঘা মোহনা মাছ নিলাম কেন্দ্রে প্রতিদিন গড়ে ২৫-৩০ টন ইলিশ উঠছিল। অগাস্টের শেষে মাছের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন : অসমাপ্ত গল্প, ‘বিগ বস’কে জায়গা দিতে জগাখিচুড়ি করে শেষ এই সিরিয়াল

ফের সমুদ্রে ট্রলার: দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, নিম্নচাপের আগে প্রচুর ইলিশ (Hilsa Fish) উঠেছিল। দুর্যোগ কেটে যাওয়ার পর আবারও সমুদ্রে গিয়েছে ট্রলার। আবারও বিপুল পরিমাণে ইলিশ জালে ওঠার আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ১০ হাজার টাকার মাছ, ২ লক্ষের পানীয়! সলমনের বোনের রেস্তোরাঁর মেনু দেখে চোখ কপালে নেটপাড়ার

মৎস্যজীবীদের মতে, এই নিম্নচাপের ফলে মাছ ধরার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই অগাস্টের শুরুর দিক থেকেও বেশি মাছ এই সময় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। টন টন ইলিশ জালে ওঠার অপেক্ষায় মৎস্যজীবীরা।