৯ টি ট্রেনের টার্মিনাল বদল, হাওড়ার বদলে কোন স্টেশনে পৌঁছাবে ট্রেন?

Published on:

Published on:

Indian Railways booking dates for NJP tickets for the shasthi-dashami period
Follow

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের সুবিধার্থে বেশ কিছু ট্রেনের (Indian Railways) টার্মিনাল বদল করা হয়েছে। মূলত হাওড়া ও সাঁতরাগাছি থেকে চলাচলকারী ট্রেনগুলির টার্মিনাল বদল করা হয়েছে। হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে ট্রেন তথা যাত্রীদের ভিড় কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

৯ টি ট্রেনের টার্মিনাল বদল রেলের (Indian Railways)

মোট ৯ টি ট্রেনের টার্মিনাল বদল করা হয়েছে। ২২৮৫১ শালিমার-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল এক্সপ্রেস এর টার্মিনাল বদল করা হয়েছে। ২৯ অক্টোবর থেকে সাঁতরাগাছির বদলে শালিমার থেকে ছাড়বে ট্রেনটি। শালিমার থেকে ছাড়বে দুপুর ২ টো ৫০ এ। ২২৮৫২ ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস ৩১ অক্টোবর থেকে সাঁতরাগাছির বদলে শালিমার পর্যন্ত চলবে। বিকেল ৪ টে ৫৫ তে শালিমার পৌঁছাবে ট্রেনটি, ছাড়বে ৪ টে ৫৭ তে।

These trains terminal changed by Indian Railways

কোন কোন ট্রেনে বদল: ১৮০০৯ শালিমার-আজমের এক্সপ্রেসের টার্মিনাল বদল হয়নি। তবে ৩০ অক্টোবর থেকে শালিমার থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২ টা ৫৮ তে। ১৮০১০ আজমের-শালিমার এক্সপ্রেস ১ নভেম্বর থেকে বিকেল আড়াইটে নাগাদ শালিমার পৌঁছাবে এবং সেখান থেকে ছাড়বে ২ টো ৩২ এ। ২২৮১৭ হাওড়া-মাইসোর এক্সপ্রেসের (Indian Railways) টার্মিনাল হাওড়া থেকে বদলে করা হয়েছে শালিমার। ৩০ অক্টোবর থেকে বিকেল ৪ টে ১০ নাগাদ ছাড়বে ট্রেনটি।

আরও পড়ুন : ১০ হাজার টাকার মাছ, ২ লক্ষের পানীয়! সলমনের বোনের রেস্তোরাঁর মেনু দেখে চোখ কপালে নেটপাড়ার

বদল হয়েছে সময়সূচী: ২২৮১৮ মাইসোর-হাওড়া এক্সপ্রেসের টার্মিনাল বদলের পর শালিমার করা হয়েছে। ১ নভেম্বর থেকে ট্রেনটি চলবে শালিমার পর্যন্ত। ১২৮৬৭ হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস ২৫ অক্টোবর থেকে হাওড়ার বদলে ছাড়বে শালিমার থেকে। শালিমার থেকে ট্রেনটি ছাড়বে রাত সাড়ে এগারোটায়।

আরও পড়ুন : শাপে বর, নিম্নচাপ কাটতেই টন টন ইলিশ ওঠার সম্ভাবনা, আশায় বুক বাঁধছেন মৎস্যজীবীরা

১২৮৬৮ পুদচেরি-হাওড়া এক্সপ্রেস ২৮ অক্টোবর থেকে হাওড়ার বদলে রাত ১১ টা ১৫ তে শালিমার পৌঁছাবে। ১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসের টার্মিনাল বদল হয়েছে। ২৫ অক্টোবর থেকে হাওড়ার বদলে ট্রেনটি রাত ৯ টা নাগাদ সাঁতরাগাছি পৌঁছাবে।