মিলবে বর্ধিত DA, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসছে শীঘ্রই

Published on:

Published on:

dearness allowance(200)
Follow

বাংলাহান্ট ডেস্ক: সরকারি কর্মীদের (Government Employees) দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। ১৮ শতাংশ থেকে ডিএ পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে।

পুজোর মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর | Dearness Allowance

বলা হয়েছে, বর্ধিত ৩৮% ডিএ মিলবে অক্টোবর থেকে। অনেকেরই প্রশ্ন, অক্টোবরে বর্ধিত ডিএ চালু হলে, ৩৮ শতাংশ কি নভেম্বরে পরের মাস থেকে অর্থাৎ নভেম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? যদিও এই বিষয়ে একাধিকবার সরকারি কর্মীদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানিয়ে রাখি, পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। বাড়তি ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। ২০ শতাংশ ডিএ আগেই বাজেটে ঘোষণা হয়েছে। অক্টোবর মাস, পুজোর মাসেই অগ্রিম বেতন পাবেন সরকারি কর্মীরা। তখনই পেয়ে ২০ শতাংশ ডিএ মিলবে।

যদিও সরকারি কর্মীদের একাংশের এতে আপত্তি। বর্ধিত মহার্ঘ ভাতা অক্টোবরের পরিবর্তে জুলাই থেকেই কার্যকর করার দাবি তুলছেন সরকারি কর্মীদের একাংশ। তাঁদের কথায়, পূর্ববর্তী সরকার আগেই জুলাই থেকে ৪% বর্ধিত ডিএ-র ঘোষণা করেছিল।

dearness allowance(259)

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে চর্চার মাঝেই সেপ্টেম্বর মাসের টাকা নিয়ে যা জানালেন মুখ্যমন্ত্রী…

বর্তমান সরকারের একধাক্কায় ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত ইতিবাচক হলেও বর্ধিত ডিএ জুলাই থেকেই কার্যকর করার দাবি তুলছেন সরকারি কর্মীদের একাংশ। একইসাথে বাকি ২২ শতাংশ ডিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পরিশোধ যাতে করা হয় সেই দাবিও রেখেছেন তারা। এবার সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর থাকবে সকলের।