বাংলাহান্ট ডেস্ক: রাজ্যের মহিলাদের জন্য বড় উদ্যোগ নিয়েছে সরকার। বাসে যাতায়াতের জন্য চালু হয়েছে পিঙ্ক কার্ড। এই পাস দেখালে বিনামূল্যে সফর করা যাবে সরকারি বাসে (Government Bus)। তবে ১ অগাস্ট থেকে চালু হয়ে গেলেও অনেক মহিলার কাছে এখনও পর্যন্ত পিঙ্ক কার্ড নেই। সেপ্টেম্বর মাসে কি সঙ্গে পিঙ্ক কার্ড না রাখলে ফ্রি পরিষেবা পাওয়া যাবে না?
সরকারি বাসে (Government Bus) ফ্রি তে যাতায়াতের সুবিধা মহিলাদের
প্রথমবার বাংলায় ক্ষমতায় আসতেই রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত ফ্রি বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মাসের শুরু থেকেই বহু মহিলা যাত্রী এই পরিষেবার সুবিধা নিয়েছেন। এরপর সরকারের তরফে পিঙ্ক কার্ড চালু করার কথা জানানো হয়। কিন্তু কেন দরকার এই কার্ড?

চালু হয়েছে পিঙ্ক কার্ড: সরকারের তরফে স্পষ্টই জানানো হয়েছে, পিঙ্ক কার্ড চালু হলে গোটা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে। যোগ্য এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা, তারাই পাবেন পিঙ্ক কার্ড। অন্য কেউ এই কার্ড না পেলে দুর্নীতির আশঙ্কা কমবে অনেকটাই। গত ১ অগাস্ট থেকে রাজ্যে চালু হয়ে গিয়েছে পিঙ্ক কার্ড। এই কার্ড থাকলে বিনামূল্যে যাতায়াত করা যাচ্ছে সরকারি বাসে।
আরও পড়ুন : ISF ছেড়ে ফের তৃণমূল! এবার ঋত-শিবিরে আরাবুল, আজ বিধানসভায় যা হল…
সেপ্টেম্বরের কী আপডেট: উল্লেখ্য, পিঙ্ক কার্ড না থাকা সত্ত্বেও অনেক মহিলা যাত্রী ফ্রিতেই সফর করছেন সরকারি বাসে (Government Bus)। কিন্তু সেপ্টেম্বর মাসেও কি তেমনটা করা যাবে নাকি পিঙ্ক কার্ড না থাকলে বিনামূল্যে ওঠা যাবে না সরকারি বাসে?
আরও পড়ুন : আরও বাড়ল সময়সীমা, এখনও এলপিজির e-KYC না করলে পস্তাবেন
পরিবহণ দফতর সূত্রে খবর, পিঙ্ক কার্ড নিয়ে নতুন করে কোনও নির্দেশিকা আসেনি। তাই এখন মহিলারা যেভাবে যাতায়াত করছেন, সেপ্টেম্বরেও সেভাবেই যাতায়াত করতে পারেন। অর্থাৎ সেপ্টেম্বর মাসেও যদি কোনও মহিলা যাত্রীর কাছে পিঙ্ক কার্ড না থাকে, তবে তিনি আধার বা ভোটার কার্ড দেখিয়েই ফ্রিতে বাসে উঠতে পারবেন।













