বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন নতুন সরকারি প্রকল্পের সূচনা করেছে বিজেপি সরকার। অন্নপূর্ণা যোজনার আওতায় মাসে মাসে ৩০০০ টাকা করে পাচ্ছেন গ্রাহকরা। স্বাস্থ্য ক্ষেত্রে চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। এবার সাংবাদিকদের (Journalist Pension) জন্যও বড় ঘোষণা করল রাজ্য প্রশাসন। সাংবাদিকদের পেনশনের জন্য রাজ্য তথ্য ও সংষ্কৃতি দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সাংবাদিকদের জন্য চালু করা হবে পেনশন (Journalist Pension)
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬০ বছর বয়স হলেই পেনশনের জন্য আবেদন করা যাবে। তবে রয়েছে কিছু শর্ত। আবেদনকারীর পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার মধ্যে হতে হবে। যেসব সাংবাদিকদের পশ্চিমবঙ্গে সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে ১০ বছর এই কার্ড থাকলেই পেনশনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে।

কারা পাবেন পেনশন: সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড না থাকলে সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা থাকলেও হবে। আরও জানা যাচ্ছে, মাঝে কোনও কারণে যদি অ্যাক্রিডিটেশন কার্ডের নবীকরণ না হয় তবে মোট ১০ বছর কার্ড থাকলেও পেনশনের (Journalist Pension) জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে।
আরও পড়ুন : আসছে তালের সিজন, বড়া-মালপোয়া খেয়ে বুক জ্বালা, রেহাই মিলবে কী করে?
কবে থেকে শুরু আবেদন: ৬০ বছর বয়সের পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোনও সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি যুক্ত না থেকে অন্য কাজ করেন তাহলেও তাঁকে পেনশনের যোগ্য বলে বিবেচনা করা হবে। জানা যাচ্ছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র জমা দেওয়া যাবে পেনশনের জন্য।
আরও পড়ুন : লিঙ্ক নেই মোবাইল নম্বর, আধার কার্ড হারিয়ে ফেললে কী করবেন? ধাপে ধাপে পদ্ধতি জেনে নিন
প্রসঙ্গত, নির্বাচনের আগেই সাংবাদিকদের জন্য মাসিক ভাতার কথা ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও পরে জানিয়েছিলেন, সাংবাদিকদের জন্য দ্রুত মাসে ৫ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করা হবে।













