উচ্চমাধ্যমিক পরীক্ষায় কড়া নির্দেশ! বন্ধ থাকবে কেন্দ্রের আশপাশের জেরক্সের দোকান

Published on:

Published on:

WBCHSE photocopy shop closed during the third semester
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকদিন তারপরেই শুরু হবে উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। সেই পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবার বিশদ নির্দেশিকা ও পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। শিক্ষা সংসদের তরফ থেকে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার এর মধ্যে ১৮৪ ধারা বলবৎ থাকবে পাশাপাশি পার্শ্ববর্তী জেরক্স এর দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে বন্ধ জেরক্সের দোকান (WBCHSE)

সংসদের সুচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা। অধিকাংশ বিষয়ের পরীক্ষা নির্ধারিত হয়েছে সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত। তবে মিউজিক, ভিজুয়াল আর্ট ও ১৬টি বৃত্তিমূলক বিষয় সহ মোট ১৮ টি বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময়সূচি হবে এক ঘন্টা (WBCHSE)।

WBCHSE photocopy shop closed during the third semester

আরও পড়ুন: রেলযাত্রীদের জরুরি খবর! ২৪-৩০ অগস্ট বাতিল একাধিক মেমু, বদলেছে রুট

পাশাপাশি পরীক্ষার্থীদের সকাল দশটার মধ্যে কেন্দ্র পৌঁছতে হবে। এছাড়াও পরীক্ষার্থীদের সকাল দশটার কেন্দ্রে পৌঁছতে হবে। ১৫ মিনিট আগে নিজ নিজ আসনে বসতে হবে। অনলাইনে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও বলপেন সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক।

এক নজরে দেখে নিন কি করলে পরীক্ষা বাতিল হবে: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে সংসদ। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখা হবে পাশাপাশি মেটাল ডিটেকটিভ এর মাধ্যমে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হবে।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার থেকে ১৮৪ ধারা বলবৎ থাকবে। পাশাপাশি পার্শ্ববর্তী জেরক্স এর দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া মোবাইল বা কোন প্রকারে ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখলে কিংবা ওএমআর শিটে অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্ট সরাসরি বাতিল করা হবে বলে জানিয়ে দিয়েছে শিক্ষা সংসদ (WBCHSE)।