BSNL-এর দুর্ধর্ষ অফার! মাত্র ১ টাকায় মিলবে নতুন সিম, সঙ্গে আনলিমিটেড কলিং ও দৈনিক ১ জিবি ডেটা

Published on:

Published on:

BSNL amazing offer! Get a new SIM and fantastic benefits for just 1 rupee.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL তাদের নেটওয়ার্ক আপগ্রেড করতে ব্যস্ত। ইতিমধ্যেই BSNL একাধিক সাইটে 4G নেটওয়ার্ক চালু করেছে এবং কিছু সাইটে 5G টেস্টিংও শুরু করেছে।এমতাবস্থায়, আপনার কাছাকাছি যদি BSNL-এর নেটওয়ার্ক ভালো থাকে, তবে একটি নতুন BSNL সিম নেওয়ার জন্য এটাই সেরা সময়। বর্তমানে, BSNL ফ্রিডম ২.০ অফার চালু করেছে। যেখানে মাত্র ১ টাকায় একটি নতুন সিম পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা ২৪ দিনের মেয়াদে আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০ টি SMS এবং প্রতিদিন ১ জিবি ডেটাও পাবেন।

BSNL-এর দুর্ধর্ষ অফার!

BSNL ফ্রিডম ২.০ অফারের সুবিধাসমূহ: জানিয়ে রাখি যে,BSNL ফ্রিডম ২.০ অফারটি শুধুমাত্র নতুন সিম কার্ডের জন্য উপলব্ধ। এই অফারের অধীনে, গ্রাহকরা মাত্র ১ টাকায় একটি BSNL সিম পাবেন। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কল (লোকাল এবং ন্যাশনাল), প্রতিদিন ১০০ টি SMS এবং প্রতিদিন ১ জিবি ডেটা। এই প্ল্যানটির মেয়াদ ২৪ দিন। এই প্ল্যানটির মেয়াদ শেষ হয়ে গেলে,BSNL সিমটি সক্রিয় রাখার জন্য গ্রাহকদের রিচার্জ করতে হবে।

BSNL ফ্রিডম ২.০ অফারের বিবরণ: উল্লেখ্য যে, ইতিমধ্যেই BSNL তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিশেষ অফারটির ইঙ্গিত দিয়ে একটি পোস্ট শেয়ার করেছে। এই অফারটি আগামী ১২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত বৈধ থাকবে। এই প্ল্যানের অধীনে গ্রাহকদের ১ টাকায় একটি নতুন BSNL নম্বর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ভারতে তৈরি হবে ভয়ঙ্কর অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল! আমেরিকান কোম্পানির সঙ্গে হাত মেলাল টাটা

এমতাবস্থায়, আপনিও যদি রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL-এর ফ্রিডম ২.০ প্ল্যানের সুবিধা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী BSNL অফার বা অনুমোদিত সিম রিটেলারের কাছে যেতে হবে।

আরও পড়ুন: ‘বাইরে থেকে দলকে সমর্থন করে যাব’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা লিওনেল মেসির

এরপর আপনি এই অফারের অধীনে একটি নতুন সিম কার্ড কিনতে পারবেন। নতুন কানেকশনের জন্য আপনার একটি আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত একটি মোবাইল নম্বরও প্রয়োজন হবে।