বাংলা হান্ট ডেস্কঃ সারা দেশে এমন অনেক যুবক-যুবতী রয়েছেন যারা হয়তো নিজেদের ব্যবসা শুরু করতে চান, তবে সেই পরিমাণ আর্থিক সামর্থ্য নেই। এই পরিস্থিতিতে সাহায্যের বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। চালু করা হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তথা পিএম মুদ্রা যোজনা (PM Mudra Yojana)। এই প্রকল্পের (Government Scheme) মাধ্যমে গ্যারেন্টি ছাড়াই ২০ লাখ টাকা অবধি লোন দেওয়া হয়।
পিএম মুদ্রা যোজনার যোগ্যতা ও আবেদন পদ্ধতি | (PM Mudra Yojana)
নিজেদের ব্যবসা শুরু করতে আগ্রহী এমন ব্যক্তিদের জন্য ২০১৫ সালে পিএম মুদ্রা যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। নিজের ব্যবসা শুরুর পাশাপাশি বর্তমান ব্যবসা সম্প্রসারণের জন্যও এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাওয়া যায়। এই প্রকল্পটির সবচেয়ে বড় সুবিধা হল এটি একটি কোল্যাটেরাল ফ্রি লোন।
আরও পড়ুনঃ ‘পোর্টালের সমস্যা মিটেছে, সব টাকা পেমেন্ট কমপ্লিট’! সরকারি প্রকল্প নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
পিএম মুদ্রা যোজনার মাধ্যমে আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা অবধি লোন দেওয়া হত। পরবর্তীতে সেই সীমা বাড়িয়ে ২০ লাখ টাকা অবধি করে দেওয়া হয়। এর মাধ্যমে চারটি ক্যাটাগরিতে ব্যবসায়ীদের ঋণ দেওয়া হয়। সেগুলি হল শিশু ক্যাটাগরি, কিশোর ক্যাটাগরি, তরুণ ক্যাটাগরি ও তরুণ প্লাস ক্যাটাগরি।
এর মধ্যে শিশু ক্যাটাগরিতে ৫০ হাজার টাকা অবধি, কিশোর ক্যাটাগরিতে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা অবধি, তরুণ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা অবধি ও তরুণ প্লাস ক্যাটাগরিতে ১০ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা অবধি গ্যারেন্টি ফ্রি লোন পাওয়া যায়। যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এর জন্য কোনও শিক্ষাগত যোগ্যতার সীমা নেই। ফলে অষ্টম শ্রেণি পাশ যে কোনও ব্যক্তি আবেদন করতে পারেন।
পিএম মুদ্রা যোজনায় আবেদনের জন্য আবেদনকারীর কাছে একটি শক্তিশালী ব্যবসার পরিকল্পনা (বিজনেস প্ল্যান) থাকা জরুরি। এর মাধ্যমে পিএম মুদ্রা যোজনায় আবেদন করা যায়। এরপর সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে আবেদনকারীর আয়, নথিপত্র, ক্রেডিট হিস্ট্রি, ব্যবসা, ঋণ পরিশোধের সক্ষমতা সহ নানা দিক যাচাই করে। এরপর ভেরিফিকেশন সফল হলে ঋণের টাকা দেওয়া হয়। ঋণের সুদের হার কত হবে সেটা ব্যাঙ্ক ও আবেদনকারীর প্রোফাইলের ভিত্তিতে নির্ধারিত হয়।

পিএম মুদ্রা যোজনায় আবেদনের প্রয়োজনীয় নথিপত্র
এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর প্যান কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, বিজনেস আইডিয়া, পাসপোর্ট সাইজ ছবি, কেওয়াইসি নথি ও আয়ের প্রমাণপত্র দরকার হয়।
পিএম মুদ্রা যোজনায় অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে মুদ্রার অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদন করা যেতে পারে। এছাড়া ব্যাঙ্কে গিয়েও আবেদনের সুবিধা রয়েছে।













