বেতন বাড়ার সঙ্গে মোটা এরিয়ার, অষ্টম পে কমিশনে ১৪ লাখ পর্যন্ত পেতে পারেন কর্মীরা

Published on:

Published on:

8th Pay Commission Up to 14.10 Lakh Arrears
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন বেতন কাঠামো এখনও কার্যকর হয়নি। তবে এই কমিশন বাস্তবায়নে যদি আরও ২০ মাস সময় লাগে, তাহলে সেই সময়ের বকেয়া টাকা একসঙ্গে পাওয়ার সম্ভাবনা রয়েছে। হিসেব অনুযায়ী, কোনও কোনও কর্মীর ক্ষেত্রে সেই বকেয়ার পরিমাণ ১৪ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

কীভাবে হবে এরিয়ারের হিসেব?

বর্তমানে দেশের ১ কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) দিকে তাকিয়ে রয়েছেন। কমিশনের নতুন বেতন কাঠামোর সুপারিশ এখনও প্রকাশ হয়নি। ফলে এখনই চূড়ান্তভাবে বলা সম্ভব নয়, কার বেতন ঠিক কতটা বাড়বে। তবে সম্ভাব্য হিসেব থেকে এরিয়ারের একটা ধারণা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে পুরো মাসিক বেতন ধরে হিসেব হবে না। পুরনো বেসিক পে এবং নতুন বেসিক পে-র পার্থক্য হিসেব করেই বকেয়া টাকা নির্ধারণ করা হবে। HRA এবং TA-এর মতো ভাতা এই হিসেবের মধ্যে থাকবে না।

ধরা যাক, সপ্তম বেতন কমিশনে কোনও কর্মীর বেসিক পে ছিল ৪৪,৯০০ টাকা। অষ্টম বেতন কমিশনে সেটি বেড়ে যদি ১,১৫,৩৯৩ টাকা হয়, তাহলে দুই বেতনের মধ্যে পার্থক্য দাঁড়াবে ৭০,৪৯৩ টাকা। এবার যদি ২০ মাসের বকেয়া ধরা হয়, তাহলে ৭০,৪৯৩ টাকা করে ২০ মাসের হিসেব করলে মোট দাঁড়ায় ১৪,০৯,৮৬০ টাকা। অর্থাৎ প্রায় ১৪.১০ লাখ টাকা এরিয়ার হতে পারে।

লেভেল অনুযায়ী এই বকেয়ার অঙ্ক আলাদা হবে। লেভেল ৭-এর কর্মী প্রায় ১৪.১০ লাখ টাকা পর্যন্ত এরিয়ার পেতে পারেন। লেভেল ৬-এর ক্ষেত্রে বেসিক ৪৪,৯০০ টাকা ধরে প্রায় ১১.১১ লাখ টাকা বকেয়া হতে পারে। লেভেল ৫-এর কর্মীর ২৯,২০০ টাকা বেসিক ধরে প্রায় ৯.১৩ লাখ টাকা এবং লেভেল ৪-এর কর্মীর ২৫,০০০ টাকা বেসিক ধরে প্রায় ৮ লাখ টাকা পর্যন্ত এরিয়ার হতে পারে।

8th Pay Commission Salary Hike

আরও পড়ুনঃ শুধু সই করলেই হবে না! সরকারি ফাইলে এবার নাম-সিল বাধ্যতামূলক নবান্নের

তবে এগুলি সম্ভাব্য হিসেব। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) চূড়ান্ত সুপারিশ এবং কেন্দ্রের সিদ্ধান্তের পরেই কর্মীরা ঠিক কত টাকা পাবেন, তা জানা যাবে।