২০২৭ বিশ্বকাপে ভারতকে সুবিধা দিতে বিশেষ উদ্যোগ BCCI-এর! খুশি ভক্তরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) পাখির চোখ আগামী ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup) জয়। দেশের মাটিতে ২০২৩ সালে ফাইনাল অবধি পৌঁছেও হয়েছিল স্বপ্নভঙ্গ। সেই আফসোস এবার বিশ্বকাপ জিতে মেটাতে চায় শুভমান গিলের নেতৃত্বাধীন দল। আর সেই লক্ষ্যে ভারতীয় দলের সুবিধার জন্য এবার বড় উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

২০২৩ সালে ফাইনালে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল ভারতের ব্যাটিং। কিন্তু ফাইনালে অজিদের বিরুদ্ধে হারলেও গোটা টুর্নামেন্ট জুড়ে দাপুটে ব্যাটিং করেছিল ভারত। উপমহাদেশের ব্যাটিং-বান্ধব উইকেটে রোহিত, বিরাটদের দাপট বাড়তি সুবিধা করে দিয়েছিল ভারতীয় দলকে। প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল মেন ইন ব্লুজ।

Know Team India Schedule 2026.

কিন্তু আসন্ন বিশ্বকাপে একইরকম ব্যাটিং বান্ধব পরিবেশ নাও পেতে পারে ভারতীয় দল। আসন্ন ওডিআই বিশ্বকাপের একটা বড় অংশ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আর প্রথাগতভাবে দক্ষিণ আফ্রিকার পিচ ও পরিবেশ ফাস্ট বোলারদের বাড়তি সাহায্য দিয়ে থাকে। ফলে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে ভারতের টপ অর্ডারের ব্যাটাররা।

আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন দেবদত্ত পাডিক্কল! সামনে রয়ে গেলেন শচীন, সেওবাগ

২০২৩ সালের বিশ্বকাপের মতো শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারবেন না রোহিত শর্মারা। দক্ষিণ আফ্রিকার মাটিতে ধারাবাহিক সাফল্য পাওয়ার জন্য সেখানকার পিচ ও পরিবেশের সাথে মানিয়ে নেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই লক্ষ্যে এবার একটি বড় উদ্যোগ নিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন: ৫ দিনে তিনটি সুখবর পেলেন রিশভ পন্থ! নিন্দুকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় উইকেটরক্ষক

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বিশ্বকাপের এক বা দুই মাসে আগে দক্ষিণ আফ্রিকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রোটিয়াদের বিরুদ্ধে একটি বড় ওডিআই সিরিজ খেলতে পারেন শুভমান গিলরা। সেই দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে এই নিয়ে আলোচনা চালাচ্ছে বিসিসিআই। এমনটা হলে বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে বাকি দেশগুলির থেকে অনেকটা এগিয়ে যাবে ভারত। অনেক বেশি প্রস্তুত হয়ে সেই টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ থাকছে মেন ইন ব্লুজ-দের সামনে।