বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর এশিয়ান গেমস (Asian Games 2026) সম্পন্ন হচ্ছে জাপানের (Japan) আইচি নাগোয়ায়। তবে, এবারের এশিয়ান গেমস বারংবার অব্যবস্থার কারণে বিতর্কের সম্মুখীন হয়েছে। তবে, এবার পাকিস্তানি ভলিবল দলের (Pakistan Volleyball Team) সঙ্গে যা ঘটেছে তা কার্যত অবাক করে দিয়েছে সবাইকেই। শুধু তাই নয়, আরও একবার এশিয়ান গেমসের আয়োজকরা প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এমনকি, বিষয়টি এতটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছে যে, আয়োজকরা তাঁদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। বর্তমান প্রতিবেদনের সঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
পাকিস্তানি দলকে (Asian Games 2026) ভুল ভেন্যুতে পাঠানো হয়:
জানিয়ে রাখি যে, এশিয়ান গেমস ২০২৬-এ পাকিস্তানি ভলিবল দলকে তাদের একটি ম্যাচ খেলার জন্য ভুল ভেন্যুতে খেলতে পাঠানো হয়। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হন খেলোয়াড়রা। পরে, আয়োজকরা যখন তাদের ভুল বুঝতে পারেন, তখন তাঁরা ক্ষমা চেয়ে নেন। এদিকে, এই ভুলের কারণে পাকিস্তানি দলের তাদের আসল ভেন্যুতে পৌঁছতে এবং সময়মতো ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানের ম্যাচটি ৪৫ মিনিট দেরিতে শুরু হয়।
EMBARRASSING FOR PAKISTAN.!! 🤯
Pakistan’s Volleyball team was sent to the wrong venue by their bus driver ahead of their Asian Games Pool A match against Uzbekistan. pic.twitter.com/DG2uJWmXvN
— Danish (@BhttDNSH100) September 29, 2026
জিতেছে পাকিস্তান: পাকিস্তানি ভলিবল দলের ম্যাচটি ছিল উজবেকিস্তানের বিরুদ্ধে। যেটিতে তারা এহেন অসুবিধা সত্ত্বেও ৩-০ ব্যবধানে জয়লাভ করে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ এশিয়ান গেমসে এটিই এইরকম সমস্যার প্রথম ঘটনা নয়। এর আগেও অন্যান্য দলের সঙ্গে জড়িত এহেন ঘটনার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ২০২৮ সালেই তৈরি হবে নয়া নজির? মহাকাশে ডেটা সেন্টার তৈরির কাজ শুরু ভারতীয় স্টার্টআপের
অর্গানাইজিং কমিটি ক্ষমা চেয়েছে: উল্লেখ্য যে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির আধিকারিক আয়ুমি সাকামোতো ক্ষমা চেয়ে বলেছেন, এই ঘটনাটি পাকিস্তানসহ দু’টি দলকে নিয়ে ঘটেছে।
আরও পড়ুন: এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি! ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে ৮ শতাংশের বৃদ্ধি, সামনে এল পরিসংখ্যান
তিনি জানান, উভয় দলই ভুল বাসে চড়েছিল। যার ফলে তারা ভুল ভেন্যুতে পৌঁছেছিল। দলগুলির যেকোনও অসুবিধার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী এবং এই ঘটনাটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও জানানো হয়।













