বাংলা হান্ট ডেস্ক: সেপ্টেম্বর পেরিয়ে শুরু হতে চলেছে চলতি বছরের দশম মাস তথা অক্টোবর। এদিকে, অক্টোবরের শুরু থেকেই এমন কিছু বড় পরিবর্তন (October Rules Change) হতে চলেছে যেগুলি অবশ্যই সাধারণ মানুষের জেনে রাখা প্রয়োজন। মূলত, LPG সিলিন্ডারের (LPG Cylinder) বুকিংয়ের নিয়মে পরিবর্তনের পাশাপাশি ব্যাঙ্কে ATM এবং ফিক্সড ডিপোজিটেও (Fixed Deposit) পরিবর্তন আনা হবে। এছাড়াও, উৎসবের মরসুমের আগে টিভি, রেফ্রিজারেটর এবং এসির দাম আরও বাড়তে চলেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন ১০ টি পরিবর্তনের প্রসঙ্গে জানাবো যেগুলি কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে।
অক্টোবরে ১০ টি ক্ষেত্রে হচ্ছে বড় পরিবর্তন (October Rules Change):
১. SBI-এর ATM-এর নিয়ম পরিবর্তন: আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI-এর গ্রাহক হন,সেক্ষেত্রে ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হওয়া গুরুত্বপূর্ণ পরিবর্তনটি অবশ্যই আপনার জেনে রাখা প্রয়োজন। মূলত, SBI-র সেভিংস অ্যাকাউন্ট এবং স্যালারি অ্যাকাউন্ট, উভয় ধরণের গ্রাহকদেরই টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, ব্রাঞ্চগুলির মাধ্যমে খোলা বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টের গ্রাহকদের প্রতি মাসে ৪ বার বিনামূল্যে টাকা তোলার পরে প্রত্যেকবার টাকা তোলার জন্য ১৫ টাকা এবং তার সঙ্গে GST দিতে হবে। আগামী অক্টোবর মাস থেকে SBI-র স্যালারি অ্যাকাউন্টধারীদের জন্য এই নিয়মগুলি পরিবর্তিত হচ্ছে। এই লেনদেনগুলির জন্য মাসিক বিনামূল্যে লেনদেনের সীমা ১০ থেকে কমিয়ে ৫ করা হচ্ছে। বিনামূল্যে ATM থেকে টাকা তোলার সীমা অতিক্রম করলে, ষষ্ঠ লেনদেন থেকে ২৩ টাকা ও GST ফি ধার্য করা হবে। এছাড়াও বিনামূল্যে সীমা অতিক্রম করার পর, আর্থিক নয় এমন লেনদেনের জন্য ১১ টাকা ও GST চার্জ করা হবে।

২. LPG সিলিন্ডারের মূল্য: প্রতি মাসের এক তারিখে তেল বিপণনকারী সংস্থাগুলি LPG সিলিন্ডারের মূল্য সংশোধন করে নতুন দর প্রকাশ করে। ২০২৬ সালের ১ অক্টোবরের দিকে তাই বিশেষ নজর থাকবে সবার। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে ১৯-কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে ঘন ঘন পরিবর্তন দেখা গেলেও, ১৪ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের দাম স্থিতিশীল রয়েছে।
৩. LPG ভর্তুকির নিয়ম: এটিও একটি বড় পরিবর্তন। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। মূলত, ভর্তুকিযুক্ত ঘরোয়া LPG রিফিল পাওয়ার জন্য সরকার নতুন নিয়ম চালু করবে। যার অধীনে LPG ভর্তুকি পেতে ব্যবহারকারীদের আধার বায়োমেট্রিক অথেন্টিকেশন, বা ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। যাঁরা ইতিমধ্যেই এই কাজটি সম্পন্ন করেছেন, তাঁদের এটি আবার করার প্রয়োজন নেই।

৪. OTP বেসড LPG ডেলিভারি: আগামী মাসের ১ তারিখ থেকে কার্যকর হবে OTP বেসড LPG ডেলিভারি। এর মানে হল, এখন থেকে LPG সিলিন্ডার ডেলিভারির জন্য শুধু কাগজের রসিদের পরিবর্তে গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP যাচাই করা হবে।
৫. FD রেট সংক্রান্ত নিয়ম: জানিয়ে রাখি যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI ফিক্সড ডিপোজিটের নিয়ম পরিবর্তন করছে। এই পরিবর্তনগুলি FD-র সুদের হার সম্পর্কিত। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে প্রতিদিন সকাল ১০ টার মধ্যে FD-র সুদের হারের বিবরণ আপডেট করতে হবে। প্রতিটি সম্পর্কিত বিবরণ তাদের ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। এছাড়াও, ব্যাঙ্কগুলিকে একই তারিখে গৃহীত FD ডিপোজিটের ওপর অভিন্ন সুদের হার প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে কোনও বৈষম্য থাকা উচিত নয়। বাল্ক ডিপোজিটের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইন্টারেস্ট রেট বা রান-অফ রেট সংক্রান্ত নিয়মও পরিবর্তন করা হবে।
আরও পড়ুন: ‘বিরাট আমার বন্ধু’, কোহলির প্রসঙ্গে যা বললেন রোহিত, ধন্য ধন্য করছেন অনুরাগীরা
৬: বার্থ ও ডেথ সার্টিফিকেট: ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে বার্থ ও ডেথ সার্টিফিকেট সম্পর্কিত নতুন নিয়ম শুরু হচ্ছে। এই বিষয়গুলিতে বিলম্বের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, ২১ দিনের নির্ধারিত সময়সীমার পরে রেজিস্ট্রেশনে বিলম্ব হলে কঠোর জরিমানা হতে পারে। এছাড়াও, নির্ধারিত সময়সীমার পরে বিলম্বিত রেজিস্ট্রেশনের জন্য একটি হলফনামা জমা দেওয়ার প্রয়োজনও হতে পারে।
৭. ATF-এর দাম পরিবর্তিত হবে: উল্লেখ্য যে, তেল বিপণনকারী সংস্থাগুলি মাসের প্রথম দিনে শুধু LPG সিলিন্ডারের দামই পরিবর্তন করে না, বরং এভিয়েশন ফুয়েল বা এয়ার টারবাইন ফুয়েল তথা ATF-এর মূল্যও সংশোধন করে নতুন দর জারি করে। এতে যেকোনও পরিবর্তন বিমানযাত্রীদের পকেট খরচ কমায় বা বাড়ায়।
আরও পড়ুন: এশিয়ান গেমসে একী কাণ্ড! ম্যাচ খেলতে পাকিস্তানি দলকে পাঠানো হল ভুল ভেন্যুতে, তারপরে যা হল…
৮. ব্যাঙ্কে ১৬ দিনের ছুটি: আগামী মাস অর্থাৎ অক্টোবরে আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকে, তাহলে অবশ্যই RBI-এর ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিতে হবে। উল্লেখ্য যে, সাপ্তাহিক ছুটি সহ আগামী মাসে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। দশেরা, গান্ধী জয়ন্তী এবং দুর্গাপুজো সহ বিভিন্ন উৎসব উপলক্ষে ব্যাঙ্কের ব্রাঞ্চগুলি বন্ধ থাকবে। তবে, এই সময়ে অনলাইন ব্যাঙ্কিং ও ATM পরিষেবার মাধ্যমে লেনদেন ও ব্যাঙ্কিং কার্যক্রম সম্পন্ন করা যাবে।
৯. NRI বিনিয়োগ: এখনও পর্যন্ত, একজন প্রবাসী ভারতীয়ের কাছ থেকে সম্পত্তি কেনার ক্ষেত্রে একটি সাধারণ সম্পত্তি লেনদেনের চেয়ে কিছু বেশি কাগজপত্রের প্রয়োজন হতো। কিন্তু, এই প্রক্রিয়াটি ১ অক্টোবর থেকে পরিবর্তিত হতে চলেছে, কারণ, আয়কর বিভাগ NRI-দের জন্য TDS প্রক্রিয়া সহজ করছে। ১ অক্টোবর থেকে, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে রিয়েল এস্টেট ক্রয়কারী আবাসিক ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির (HUFs) TDS এবং TNN-এর জন্য আলাদাভাবে কর কাটার প্রয়োজন হবে না। এর পরিবর্তে, ক্রেতারা তাঁদের প্যান কার্ড ব্যবহার করে TDS কেটে রাখতে, জমা দিতে এবং রিপোর্ট করতে পারবেন।
১০. বাড়বে টিভি, ফ্রিজ, এসির দাম: জানিয়ে রাখি যে, উৎসবের মরসুমে গৃহস্থালীর ইলেকট্রনিক্স সামগ্রী কেনা ব্যয়বহুল হতে পারে। এমতাবস্থায়, আপনি যদি টিভি, ফ্রিজ, এসি এবং অন্যান্য হোম ইলেকট্রনিক্স সামগ্রী কেনার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, আগামী ১ অক্টোবর থেকে এগুলির দাম বাড়তে পারে। PTI-এর একটি রিপোর্ট অনুসারে, তামা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অপরিশোধিত তেলের মতো প্রধান কাঁচামালের দামের তীব্র বৃদ্ধি এবং সেইসঙ্গে পণ্য পরিবহণের খরচ বৃদ্ধির কারণে দাম বাড়তে চলেছে। জানা গিয়েছে যে, এই পণ্যগুলির দাম ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।













