তৈরি ভারতীয় অর্থনীতির নতুন ‘স্পিডোমিটার’! সার্ভিসেস সেক্টরের ১৭ টি সাব-সেক্টরে ঊর্ধ্বগতি

Published on:

Published on:

New update on India's Index of Services Production has emerged.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতীয় অর্থনীতির প্রসঙ্গে একের পর এক বড় আপডেট সামনে আসছে। ঠিক এই আবহেই এবার একটি অত্যন্ত ইতিবাচক খবর মিলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পরিষেবা খাত তথা সার্ভিস সেক্টর ভারতীয় অর্থনীতির জন্য সুখবর এনেছে। দেশের নতুন অর্থনৈতিক সূচক ইনডেক্স সব সার্ভিসেস প্রোডাকশন (Index of Services Production) তথা ISP অর্থনীতিবিদ ও বাজার বিশেষজ্ঞদের কাছে শক্তিশালী বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই সূচকে অন্তর্ভুক্ত ১৭ টি প্রধান সেক্টরের (Services Sector) সবকটিতেই শক্তিশালী বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। মূলত, বাণিজ্য থেকে শুরু করে পরিবহণ, কমিউনিকেশন ও আর্থিক পরিষেবা-সহ প্রতিটি প্রধান সেক্টরে পরিলক্ষিত এই বৃদ্ধি অভ্যন্তরীণ চাহিদা ও ব্যবসায়িক কর্মকাণ্ডের দ্রুত উন্নতিকে সুস্পষ্টভাবে তুলে ধরে। যা ভবিষ্যতে দেশের (India) GDP বৃদ্ধিকে চালিত করবে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

সার্ভিসেস সেক্টরের (Index of Services Production) ১৭ টি সাব-সেক্টরে ঊর্ধ্বগতি:

১৭ টি সাব-সেক্টরে ইতিবাচক বৃদ্ধি: জানিয়ে রাখি যে, মঙ্গলবার প্রকাশিত ইনডেক্স সব সার্ভিসেস প্রোডাকশনের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে ১৯ টি সার্ভিস সাব-সেক্টরের মধ্যে ১০ টিতে ২ অঙ্কের বৃদ্ধি হয়েছে। Ministry of Statistics and Programme Implementation তথা MoSPI থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে প্রকাশিত ISP তথ্যে দেখা গেছে যে জুলাই মাসে ১৭ টি সাব সেক্টরে ইতিবাচক বৃদ্ধি ঘটেছে।

New update on India's Index of Services Production has emerged.

মন্ত্রক জানিয়েছে যে, মেরামত পরিষেবা এবং বিমান পরিবহণ ব্যতীত বাকি সব বিভাগে জুলাই মাসে গত বছরের একই সময়ের তুলনায় ইতিবাচক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এদিকে, বিমান পরিবহণ ৮.৪ শতাংশ হ্রাস পেয়েছে, অন্যদিকে মেরামত পরিষেবা ৫ শতাংশ সংকুচিত হয়েছে।

আরও পড়ুন: LPG-র বুকিং থেকে ATM-FD-র নিয়ম! অক্টোবরে ১০ টি ক্ষেত্রে হচ্ছে বড় পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

পরিসংখ্যান: উল্লেখ্য যে, MoSPI ২০২৪-২৫ সালকে বেস ইয়ার  ধরে ১৯ টি সাব সেক্টরের জন্য ২০২৬ জুলাইয়ের ISP তথ্য প্রকাশ করেছে। ২০২৬-এর জুলাইয়ে যে প্রধান সাব সেক্টরগুলিতে সবচেয়ে শক্তিশালী বৃদ্ধি রেকর্ড করা হয়েছে সেগুলি হল প্রশাসনিক ও সহায়ক পরিষেবা (২০.৯ শতাংশ), খুচরো বাণিজ্য (১৮.৫ শতাংশ), রিয়েল এস্টেট (১৪.৪ শতাংশ), আবাসন ও খাদ্য পরিষেবা (১২.৬ শতাংশ), এবং ব্যাঙ্কিং (১২.৩ শতাংশ)।

আরও পড়ুন: ‘বিরাট আমার বন্ধু’, কোহলির প্রসঙ্গে যা বললেন রোহিত, ধন্য ধন্য করছেন অনুরাগীরা

মন্ত্রক জানিয়েছে যে, ২০২৫-এর জুলাইয়ের তুলনায় জুলাই ২০২৬-এ ১৯ টি সাব-সেক্টরের মধ্যে ১০ টি দুই অঙ্কের বৃদ্ধি রেকর্ড করেছে। ১৯ টি সাব-সেক্টরের মধ্যে মোট ১৭ টিতে ইতিবাচক বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। সাব সেক্টরগুলির জন্য প্রথম পরীক্ষামূলক আইএসপি (ISP) ২০২৬ সালের এপ্রিল মাসের জন্য ১৪ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে, এই মাসিক ISP তথ্য বর্তমানে পরীক্ষামূলক ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে।