১ অক্টোবর থেকে আরও কড়া হচ্ছে রেলের চেকিং! টিকিটের সঙ্গে রাখতে হবে এই জিনিসটিও

Published on:

Published on:

Indian Railways checking is getting stricter from October 1st.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রেলযাত্রীদের (Indian Railways) জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে টিকিট চেকিংয়ের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হতে চলেছে। মূলত, সেন্ট্রাল রেলওয়ে (Central Railway) ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটি বিশেষ টিকিট চেকিং অভিযান চালাবে। এই সময়ে ট্রেনে এবং স্টেশনে টিকিট চেকিং আগের চেয়ে আরও কঠোর হবে। বিশেষ করে ছাড়ের মাধ্যমে বুক করা টিকিট থেকে শুরু করে রিজার্ভেশন কোটার অধীনে বুক করা টিকিট এবং পাস বা PTO (Privilege Ticket Order)-তে সফরকারী যাত্রীদের টিকিট চেকিং করার ওপর নজর দেওয়া হবে। এই অভিযান চলাকালীন, যাত্রীদের টিকিটের সঙ্গে তাদের অরিজিনাল ID প্রুফ বহন করতে হবে। এমতাবস্থায়, চেকিংয়ের সময়ে প্রয়োজনীয় পরিচয়পত্র উপস্থাপন করা না হলে, যাত্রীর টিকিটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে। যদি একটি টিকিটে একাধিক ব্যক্তি সফর করেন, তবে চেকিংয়ের সময় অন্তত একজন যাত্রীর কাছে একটি বৈধ পরিচয়পত্র থাকা আবশ্যক। পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে, ওই টিকিটে ভ্রমণকারী সকল যাত্রীকে বৈধ টিকিট ছাড়া সফরকারী হিসাবে গণ্য করা হতে পারে। সেক্ষেত্রে, রেলের নিয়ম অনুযায়ী জরিমানা বা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

১ অক্টোবর থেকে আরও কড়া হচ্ছে রেলের (Indian Railways) চেকিং!

ছাড় এবং রিজার্ভেশন কোটা থাকা ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখা হবে: রেল কর্তৃপক্ষ ছাড়ের ভাড়ায় ভ্রমণকারী এবং নির্ধারিত রিজার্ভেশন কোটা ব্যবহারকারী যাত্রীদের ওপরেও নজরদারি করবে। চেকিং করার সময় দেখা হবে যে যাত্রী প্রকৃতপক্ষে সেই ছাড় বা কোটার সুবিধা পাওয়ার যোগ্য কি না। এর মানে হলো, শুধু টিকিট দেখালেই তা যথেষ্ট নাও হতে পারে। প্রয়োজন হলে, টিকিটটি সঠিক ব্যক্তির জন্য বুক করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য যাত্রীকে তাঁর পরিচয়পত্রও দেখাতে হবে।

Indian Railways checking is getting stricter from October 1st.

পাস ও PTO থাকা যাত্রীদের জন্যও পরিচয়পত্র প্রয়োজন: রেল কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা প্রায়শই ই-পাস ও PTO-র মতো সুবিধা ব্যবহার করে থাকেন। যোগ্য ব্যক্তিরা ই-পাসের মাধ্যমে বিনামূল্যে সফরের সুবিধা পান। অপরদিকে PTO-র মাধ্যমে কম ভাড়ায় টিকিট কেনা যায়। এমতাবস্থায়, আগামী ১ অক্টোবর থেকে, এই সফরকারীদের সফরের সময়ে তাঁদের অরিজিনাল ID প্রুফ সঙ্গে রাখতে হবে। সফরের আগে তাদের এটাও যাচাই করে নিতে হবে যে, তাঁদের ই-পাস বা PTO যথাযথভাবে ‘Authority to Travel’-এ রূপান্তরিত হয়েছে কি না। এক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতি সম্পন্ন না করা হলে বা বৈধ পরিচয়পত্র দেখানো না হলে, বৈধ টিকিট ছাড়া সফরের নিয়ম অনুযায়ী যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও পড়ুন: তৈরি ভারতীয় অর্থনীতির নতুন ‘স্পিডোমিটার’! সার্ভিসেস সেক্টরের ১৭ টি সাব-সেক্টরে ঊর্ধ্বগতি

বিনা রিজার্ভেশনের টিকিটও চেকিং করা হবে: সেন্ট্রাল রেলওয়ের এই অভিযানটি শুধুমাত্র রিজার্ভ টিকিট বা ছাড়প্রাপ্ত যাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিনা রিজার্ভেশনের টিকিটও যাচাই করা হবে। যদি চেকিং স্টাফের কোনও টিকিট নিয়ে সন্দেহ হয়, তবে তাঁরা টিটিই অ্যাপ ব্যবহার করে ঘটনাস্থলেই টিকিটের তথ্য যাচাই করে নিতে পারবেন। এর উদ্দেশ্য হল, জাল বা পরিবর্তিত টিকিটের ব্যবহার এবং রিজার্ভেশন, ছাড় বা পাস সুবিধার অপব্যবহার রোধ করা।

আরও পড়ুন: LPG-র বুকিং থেকে ATM-FD-র নিয়ম! অক্টোবরে ১০ টি ক্ষেত্রে হচ্ছে বড় পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

যাত্রীদের কী করতে হবে: এমতাবস্থায়, যাঁরা ১ অক্টোবর থেকে সফর করছেন, তাঁদের টিকিটের সঙ্গে অরিজিনাল  ID প্রুফ সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি কনসেশন, রিজার্ভেশন কোটা, ই-পাস বা PTO-র মাধ্যমে সফর করেন, তাহলে আগে থেকেই সংশ্লিষ্ট কাগজপত্র ও সফরের অনুমতি যাচাই করে নিন। অক্টোবর মাসে সেন্ট্রাল রেলওয়ের ট্রেন ও স্টেশনগুলিতে টিকিট চেকিং অভিযান চলাকালীন চেকিং আরও কঠোর হতে পারে। তাই, যাত্রা শুরু করার আগে টিকিট ও ID দু’টোই যাচাই করে নেওয়া ভালো।