সিঙ্গেল বেঞ্চের রায় গেল উল্টে, ফের হাই কোর্টে ধাক্কা তৃণমূলের! বড় স্বস্তি রাজ্যের

Published on:

Published on:

Calcutta High Court Alipurduar Municipality Gets Administrator Again
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আলিপুরদুয়ার পুরসভায় প্রশাসক বসানো নিয়ে চলছিল আইনি টানাপোড়েন। এবার সেই মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের আগের রায় খারিজ করে পুরসভায় ফের প্রশাসক বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কী হয়েছিল আলিপুরদুয়ার পুরসভায়?

গত ১৮ জুন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেন। এরপর ৩০ জুন পুরসভার কাউন্সিলরদের নোটিস পাঠায় রাজ্য প্রশাসন। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এর তিন দিনের মধ্যেই, ৩ জুলাই পুরবোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসিয়ে দেওয়া হয়।

রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে (Calcutta High Court) যান পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর-সহ চারজন। মামলাটি ওঠে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ রাজ্যের প্রশাসক বসানোর সিদ্ধান্ত খারিজ করে দেয়। এরপর তৃণমূল কাউন্সিলররা পুরসভায় বৈঠক ডাকতে চাইলেও পুর কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়।

ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) বদলে গেল সিদ্ধান্ত

সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। মঙ্গলবার মামলার শুনানি হয়।বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের আগের নির্দেশ খারিজ করে দেয়। একইসঙ্গে আলিপুরদুয়ার পুরসভায় আবার প্রশাসক বসানোর নির্দেশ দেওয়া হয়।

Calcutta High Court Upholds 2 Year Jail for Illegal Construction

 

আরও পড়ুনঃ দুর্গাপুজোর ভুয়ো পাস বেচে কোটি কোটি টাকার কারবার? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বাড়িতে ED

আলিপুরদুয়ার পুরসভায় মোট ২০টি আসন রয়েছে। এর মধ্যে ১৯ জন তৃণমূল কাউন্সিলর এবং ১ জন কংগ্রেস কাউন্সিলর রয়েছেন। ডিভিশন বেঞ্চের (Calcutta High Court) এই নির্দেশের পর পুরসভার দায়িত্ব ফের প্রশাসকের হাতেই গেল।