গাড়িতে আচমকা লরির ধাক্কা! দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ, এখন কেমন আছেন?

Published on:

Published on:

Shatarup Ghosh road accident near Dankuni toll plaza
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডানকুনি টোল প্লাজার সামনে পথ দুর্ঘটনার (Road Accident) কবলে পড়লেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। তাঁর গাড়িতে আচমকা একটি লরি ধাক্কা মারে। তবে বাম নেতা সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

পথ দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ | (Shatarup Ghosh)

বুধবার বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন সিপিএম নেতা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির ডানকুনি টোল প্লাজার কাছে শতরূপের গাড়িতে পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে।

আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পে কতদিনের মধ্যে ফর্ম জমা করতে হবে? কী কী নথিপত্র লাগছে জানুন

জানা গিয়েছে, এই দুর্ঘটনার জেরে গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হলেও অন্য কারোর কোনও আঘাত লাগেনি। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন শতরূপ। অভিযুক্ত লরিটিকে পুলিশ আটক করেছে।

প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও পথ দুর্ঘটনার কবলে পড়েছেন শতরূপ। বছর তিনেক আগে আলিপুর রোডের সিগন্যালে দাঁড়িয়ে থাকাকালীন পিছন থেকে একটি গাড়ি টার্নিং পয়েন্টে বাম নেতার গাড়িতে ধাক্কা মারে। সেই সময়ও গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। তবে ভিতরে থাকা সকলে অক্ষত ছিলেন।

২০২৩ সালের ওই ঘটনার সময় শতরূপ অভিযোগ করেছিলেন, তাঁর গাড়িতে ধাক্কা দেওয়া গাড়িটি আইপিএস ওয়েলফেয়ার সোসাইটি পশ্চিমবঙ্গের গাড়ি ছিল। ধাক্কা মারার পর ওই গাড়িটির চালক তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারও করেছিল বলে অভিযোগ করেন সিপিএম নেতা। পরবর্তীতে আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

Shatarup Ghosh

সেই সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শতরূপ বলেছিলেন, তাঁর গাড়িতে অল্প ধাক্কা লাগলেও ষড়যন্ত্রের দাবি করা হয়। তবে তিনি এমন কোনও দাবি করছেন না। খুনের চেষ্টার অভিযোগও আনছেন না। তবে তাঁর প্রশ্ন ছিল, আইপিএসদের গাড়ি বলে আমজনতাকে কেন হেনস্থা করা হবে?

এদিন দুপুরে বর্ধমানে যাওয়ার পথে ফের একবার পথ দুর্ঘটনার কবলে পড়লেন শতরূপ। তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই পুলিশ অভিযোগ দায়ের করেন সিপিএম নেতা।