বাংলা হান্ট ডেস্ক: কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) জানিয়েছেন যে তিনি কোপেনহেগেনে পর্তুগাল (Portugal) জাতীয় দলের প্রশিক্ষণ শিবির তথা ট্রেনিং ক্যাম্প ছেড়ে দিয়েছেন। ডেনমার্কের বিরুদ্ধে নেশন্স লিগের ম্যাচের একদিন আগে এই সিদ্ধান্তের বিষয়ে তিনি জানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, পর্তুগালের কোচ হোর্হে জেসুসের (Jorge Jesus) সঙ্গে তাঁর মতবিরোধ চলছিল। আর সেই বিবাদের জেরেই হয়তো রোনাল্ডো এমন সিদ্ধান্ত নিয়েছেন।
পর্তুগালের ট্রেনিং ক্যাম্প ছাড়লেন রোনাল্ডো (Cristiano Ronaldo):
জানিয়ে রাখি যে, রোনাল্ডো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোষ্টের মাধ্যমে জানিয়েছেন যে তিনি কোপেনহেগেনে জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়েছেন। ডেনমার্কের বিরুদ্ধে নেশন্স লিগের ম্যাচের ঠিক একদিন আগে এই সিদ্ধান্ত সামনে আশায় অনুরাগীদের মধ্যেও শুরু হয়েছে হইচই। রোনাল্ডো জানিয়েছেন যে, তিনি শীঘ্রই অনুরাগীদের কাছে তাঁর এহেন সিদ্ধান্তের নেপথ্যের সত্যটা প্রকাশ করবেন।
Após a conferência de imprensa do Selecionador Nacional, e no seguimento de uma conversa com o Presidente da Federação Portuguesa de Futebol, tomei a decisão de deixar o estágio da Seleção Nacional.
A seu tempo, direi a verdade a todos os Portugueses sobre as razões que… pic.twitter.com/j8Qrws9KTS
— Cristiano Ronaldo (@Cristiano) September 30, 2026
উল্লেখ্য যে, নেশন্স লিগে ডেনমার্কের বিরুদ্ধে খেলতে পর্তুগিজ দল কোপেনহেগেনে রয়েছে। ম্যাচের আগের দিন দলের শিবিরে কয়েক ঘণ্টা ধরে তুমুল উত্তেজনা বিরাজ করে। এদিকে, রোনাল্ডো এবং কোচ হোর্হে জেসুসের মধ্যে বিবাদের খবর সামনে আসে। এই খবরের পর, ক্রিশ্চিয়ানো ক্যাম্প ছেড়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: হয়েছে লক্ষ লক্ষ কর্মসংস্থান! ইউটিউবের মাধ্যমে ভারতের GDP-তে এল ১৮,০০০ কোটি
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে রোনাল্ডো তাঁর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি লিখেছেন যে, কোচের সাংবাদিক সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথোপকথনের পর তিনি জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার মানে, প্রথমে কোচ মিডিয়ার সঙ্গে কথা বলেন, তারপর রোনাল্ডো ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলেন এবং এরপর এই পদক্ষেপটি নেওয়া হয়। তিনি আরও বলেছেন যে, তিনি সঠিক সময়ে অনুরাগীদের কাছে তাঁর এই সিদ্ধান্তের কারণ জানাবেন।
আরও পড়ুন: ‘মেক ইন ইন্ডিয়া’-র নতুন রেকর্ড! ভারত থেকে ১৩.২ বিলিয়ন ডলারের iPhone রফতানি করল Apple
জানিয়ে রাখি যে, জাতীয় দলের যাত্রীতে দু’দশকেরও বেশি সময় ধরে খেলা রোনাল্ডোর সঙ্গে সাম্প্রতিক সময়ে কোচের বিবাদের বিষয়টি সামনে আসে। নেশনস লিগের শেষ ম্যাচে রোনাল্ডোকে মাঠে নামানো নেই কোচ। শুধু তাই নয়, মাঠে নামানোর জন্য ওয়ার্ম আপ করার পরেও রোনাল্ডোকে মাঠে নামানো হয়নি। তারপরেই সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো সম্পর্কে কোচ হোর্হে জেসুসকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘একজন বড় প্লেয়ার মানেই তাঁকে বিশেষ সুবিধা দেওয়া যেতে পারে না।’ তিনি আরও জানান, ‘আমিই এখানে শেষ কথা।’ তারপর থেকেই বিবাদ আরও বাড়ে বলে অনুমান করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতেই কোপেনহেগেন থেকে মাদ্রিদ পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো। সেখানেই তিনি তাঁর পরিবারের সঙ্গে আলোচনার পর জাতীয় দল সম্পর্কে সঠিক সত্যি প্রকাশ করতে চান বলে মনে করা হচ্ছে।













