অক্টোবর মাস পড়ে গেল, কবে থেকে শুরু হচ্ছে ‘যুবশক্তির’ আবেদন জানুন

Published on:

Published on:

Banglar Yuva Shakti(11)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাস পড়তেই যুবশক্তি নিয়ে চর্চা বাড়ছে। রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য ‘যুবশক্তি’ (Banglar Yuva Shakti) প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার কথা রাজ্য বাজেটে ঘোষণা করেছে বিজেপি সরকার। বলা হয়েছিল, অক্টোবর থেকেই এই প্রকল্প শুরু হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনো সরকারি আপডেট না আসায় চিন্তা বাড়ছে।

বাংলার শিক্ষিত বেকারদের জন্য যুবশক্তি প্রকল্প সরকারের | Banglar Yuva Shakti

বর্তমানে শিক্ষিত বেকারদের একটাই প্রশ্ন, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তিনহাজার টাকা? শোনা যাচ্ছে, অক্টোবরে চালু হতে পারে এই প্রকল্প। পুজোর আগেই রাজ্যে এই বড় প্রকল্প চালু হতে চলেছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। তাই এখনই কিছু ভেবে নেওয়া ঠিক হবে না।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে ‘যুবশক্তি’ প্রকল্পের (Yuva Shakti Bharosa Card Scheme) পোর্টাল। উল্লেখ্য, জুন মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছিল, আগামী অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ চালু হবে রাজ্যে। ঠিক কী বলেছিলেন অর্থমন্ত্রী?

বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, যুবদের জন্য ভরসা কর্মসূচির প্রস্তাব নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে একাধিক সুবিধা দেওয়া হবে যুবদের। ২১ থেকে ৪৫ বছর বয়সী রাজ্যের যে কোনও যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন: অক্টোবরের শুরুতেই এল সুখবর! সেপ্টেম্বরে GST সংগ্রহে ১৪.৭ শতাংশের বৃদ্ধি, সবথেকে এগিয়ে কোন রাজ্য?

অক্টোবর থেকে ‘যুব শক্তি ভরসা কার্ড’ চালু হওয়ার কথা রাজ্যে। এর মাধ্যমে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা এবং যাঁরা নূন্যতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন তাঁদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে সরকার তরফে জানানো হয়েছিল।

উল্লেখ্য, এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এছাড়া উপভোক্তার আধারের সাথে লিঙ্ক করা নিজস্ব একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যাঁদের পরিবারে মাসে এক লক্ষ টাকার নীচে আয় তাঁরাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন।

Banglar Yuva Shakti(1)

আরও জানানো হয়েছে, যতদিন পর্যন্ত কোনও কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তরফে শিক্ষিত বেকারদের পাশে থাকা হবে। ইতিমধ্যে ‘ভরসা কর্মসূচি’ প্রকল্পের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ পোর্টাল তৈরি হয়েছে। যেহেতু চলতি মাস থেকে প্রকল্প কার্যকর হবে বলা হয়েছে তাই খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রক্রিয়া নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে।