‘ভাইপোকে টাকা তোলার মেশিন বানিয়েছিলেন’! মমতাকে গ্রেফতার করার দাবি তুললেন অর্জুন

Published on:

Published on:

Arjun Singh demands Mamata Banerjee arrest over puja pass scam
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর প্রিভিউ পাস ঘিরে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই দুর্নীতি কাণ্ডের তদন্তে ইডি স্ক্যানারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের নাম উঠে এসেছে। জড়িয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামও। এবার সেই সূত্রে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। মমতাকে ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে গ্রেফতারির দাবি তুলেছেন তিনি।

মমতাকে গ্রেফতারির দাবি অর্জুনের | (Arjun Singh)

২০২২ সাল থেকে প্রায় তিন বছর পুজোর পাসের নামে ব্যাপক টাকা তোলার অভিযোগ উঠেছে।  বিবৃতিতে বলা হয়েছে, ইন্দ্রনীল সেন এবং তাঁর মালিকানাধীন অক্টেভ রেকর্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর মন্ত্রী থাকাকালীন নগদ ৩.৮ কোটিরও বেশি টাকা জমা পড়ার তথ্য তদন্তে পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ পুজোর আগে দিতে হবে বোনাস! সরকারি হাসপাতালের এই কর্মীদের নিয়ে বড় নির্দেশ রাজ্যের

সেই একই সংস্থার অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বলেও দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের বক্তব্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে ইন্দ্রনীল জানিয়েছেন, ওই অর্থ রয়্যালটি বাবদ মমতাকে দেওয়া হয়েছিল। এবার এই নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী।

অর্জুন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা নিতেন, সেটা বাংলার মানুষ আগে থেকেই জানে। এখন সামনে আসছে। ভাইপোকে টাকা তোলার মেশিন বানিয়েছিলেন মমতা। উনি কবে বাংলা থেকে বিদায় নেন, এখন সেটারই অপেক্ষা।“

এরপর মমতাকে সরাসরি ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “উনি যে দলে যাবেন, সেই দল পচে যাবে। উনি দেশদ্রোহী, ওনাকে গ্রেফতার করা উচিত। বাংলাকে ধ্বংস করে গিয়েছেন। ভাঁড়ে মা ভবানী অবস্থা করে দিয়ে গিয়েছেন।“

Arjun Singh

পাল্টা দিতে ছাড়েননি মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, “ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে টাকা গিয়েছে, সেটা সম্পূর্ণ বৈধ। ইনকাম ট্যাক্সের রেকর্ড আছে। অনেক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় গান লেখেন, সুর দেন। বিশিষ্ট শিল্পীরা সেগুলি সংগ্রহ করেন। ইন্দ্রনীল সেনের সংস্থা বাণিজ্যিকভাবে তা ছড়িয়ে দেন। সেই কারণে তিনি রয়্যালিটি দেন। সম্পূর্ণ আইনিভাবে তিনি এই অর্থ দিয়েছেন। এটা নিয়ে রাজনৈতিকভাবে কুৎসার চেষ্টা করা হচ্ছে।“

একসময় একই দলের অংশ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্জুন সিং। পরবর্তীতে মমতার দল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন। এবার তিনিই পাস দুর্নীতি কাণ্ডের সূত্রে মমতাকে চরম আক্রমণ করলেন।