পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণের প্ল্যান? চলবে স্পেশাল ট্রেন, রইল সময়সূচি

Published on:

Published on:

Indian Railways plan to visit North Bengal during the Puja holidays
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজো দীপাবলি ও ছট উৎসবকে কেন্দ্র করে উত্তরবঙ্গ থেকে বাড়ি ফেরার যাত্রীদের জন্য অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। অতিরিক্ত ভিড় সামাল দিতে নিউ জলপাইগুড়ি থেকে কলকাতার পথে বিশেষ ট্রেন চালানোর হয়েছে। এক নজরে জেনে নিন কোন কোন ট্রেনগুলোই চলবে।

পুজোর ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান? চলবে স্পেশাল ট্রেন (Indian Railways)

নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা ৪৫ মিনিটে এবং কলকাতায় পৌঁছবে রাত ১২টা ৪০ মিনিটে। অক্টোবর মাসে ১৮, ১৯, ২৫ ও ২৬ তারিখ এবং নভেম্বর মাসে ১, ২, ৮, ৯, ১৫, ১৬, ২২, ২৩, ২৯ ও ৩০ তারিখ (Indian Railways)।

এই মোট ১৪ দিন নিউ জলপাইগুড়ি থেকে বিশেষ ট্রেনটি চলবে। অর্থাৎ পুজোর সময় থেকে শুরু করে দীপাবলি ও ছটপুজোর সময় পর্যন্ত উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে যাত্রীদের জন্য বাড়তি রেল পরিষেবা থাকছে।

Indian Railways plan to visit North Bengal during the Puja holidays

আরও পড়ুন: পুজোর ছুটিতে অল্প টাকায় ঘুরে আসুন কালিম্পংয়ের অচেনা ফুরনগাঁও

এনজেপি থেকে ছাড়ার পর ট্রেনটির গুরুত্বপূর্ণ স্টপেজের মধ্যে রয়েছে কিশানগঞ্জ, মালদা টাউন, কাটোয়া ও নৈহাটি। কিশানগঞ্জে ট্রেনটির পৌঁছনোর সময় দুপুর ১টা ৫৫ মিনিট, ছাড়বে ১টা ৫৭ মিনিটে।

মালদা টাউনে পৌঁছবে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ছাড়বে ৫টা ২০ মিনিটে। কাটোয়ায় রাত ৯টা পৌঁছে ৯টা ২ মিনিটে ছাড়বে এবং নৈহাটিতে রাত ১১টা ৩৮ মিনিটে পৌঁছে ১১টা ৪০ মিনিটে ছাড়বে। কলকাতায় পৌঁছনোর নির্ধারিত সময় রাত ১২টা ৪০ মিনিট (Indian Railways)।