অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন, জেনে নিন প্রয়োজনীয় নথি ও যোগ্যতার বিষয়ে

Published on:

Published on:

Annapurna Yojana check eligibility for new applications
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের পালাবদলের পর অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে একের পর এক আলোচনা চলেছে। আর এবার নতুন ভাবে ফির আবেদন করা যাচ্ছে এই প্রকল্পে। অনলাইন ও অফলাইন দুই ভাবেই অ্যাপ্লাই করা যাচ্ছে। তবে কিছু কিছু সেবা সেতু অভিযান ক্যাম্পে গিয়ে করা যাচ্ছে এই আবেদন। দুই থেকে চার অক্টোবর পর্যন্ত চলবে এই সেবা সেতু ক্যাম্প।

অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন, জানুন যোগ্যতা (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্ট নিজের কাছে রাখতে হবে। এই যোজনায় আবেদন করার আগে জেনে নিন কারা টাকা পাবেন আর কারা নয়। তারপরেই না হয় নতুন করে এই আবেদনের জন্য আবার ফর্ম ফিলাপ করবেন (Annapurna Yojana)।

 Annapurna Yojana check eligibility for new applications

আরও পড়ুন: পুজোয় ডিউটি নিয়ে নির্দেশিকা, পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের মানতে হবে এই নিয়ম

অন্নপূর্ণা যোজনার কারা পাবেন?

মাথায় রাখতে হবে সব মহিলারা কিন্তু এই যোজনার টাকা পাবেন না। এটি পাওয়ার জন্য প্রথমে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মানতে হবে। তারপরেই এই যোজনার টাকা আপনি পেতে পারেন। যদি যোগ্যতা বা ক্রাইটেরিয়া না মেলে তার অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া যাবে না। তাই একনজরে জেনে নিন অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন।

১) আবেদনকারী মহিলাকে হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা।

২) আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।

৩) কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করলে বা পেনশনের অন্তর্ভুক্ত হলে এই যোজনার টাকা পাওয়া যাবে না।

৪) পাশাপাশি আবেদনকারী মহিলাকে আয়কর দিলে এই যোজনার টাকা পাওয়া যাবে না।

আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে?

১.ভোটার কার্ড
২. ভোটার তালিকায় নাম
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক থাকা মাস্ট)
৪. আধার কার্ড
৫. মোবাইল নম্বর

কিভাবে অ্যাপ্লাই করবেন?

এর জন্য আপনাকে বাড়িতে বসে অন্নপূর্ণা যোজনা ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। ওয়েবসাইট টি হল- https://socialregistry.wb.gov.in/। তবে নতুন করে অফলাইনে ওই কাজটি সেরে ফেলা যেতে পারে। এর জন্য আপনাকে সেবা সেতু অভিযান ক্যাম্পে চলে যেতে হবে। সেখানে গিয়ে ফর্ম ফিলাপ করে নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিন। তাহলেই আপনার কাজ হয়ে যাবে (Annapurna Yojana)।