রবির পরে সোমেও অব্যাহত ভোগান্তি, কবে কোন ট্রেন বাতিল?

Published on:

Published on:

Indian Railways multiple trains cancelled on October 4 due to signal work
Follow

বাংলাহান্ট ডেস্ক : আগামী রবিবার ও সোমবার আবারও বাতিল হচ্ছে একগুচ্ছ লোকাল ও এক্সপ্রেস ট্রেন। আগামী ৪ ও ৫ অক্টোবর হাওড়া শাখায় বাতিল অনেক ট্রেন। এছাড়া শিয়ালদহ শাখাতেও বেশ কিছু ট্রেন বাতিল (Train Cancelled) হয়েছে। আগামী রবিবার ব্যান্ডেল স্টেশনে হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ। আদিসপ্তগ্রাম স্টেশন লিমিটের মধ্যে লেভেল ক্রসিং গেট নম্বর ১২ বন্ধ থাকায় সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানা গিয়েছে। তার জেরেই বাতিল করা হচ্ছে ট্রেন।

রবিবার বাতিল (Train Cancelled) একগুচ্ছ ট্রেন

হাওড়া শাখার ব্যান্ডেল স্টেশন এলাকায় ৪ অক্টোবর ৩৬০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত থাকবে ট্রাফিক ব্লক। এর জেরে বাতিল থাকবে ৩৭২৩৫ সকাল ১০ টা ৪০ এর হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৭২৪৯ দুপুর ১ টা ২৫ এর হাওড়া-ব্যান্ডেল লোকাল, ৩৭২৪৪ দুপুর ১২ টা ১৫-র ব্যান্ডেল-হাওড়া লোকাল ও ৩৭২৫৪ দুপুর ২ টো ৫৫-র ব্যান্ডেল-হাওড়া লোকাল।

Train cancelled on Sunday and Monday

হাওড়া শাখায় বাতিল ট্রেন: হাওড়া-বর্ধমান কর্ড সেকশনে বেলমুড়ি স্টেশন সীমানায় কাজের জন্য ৪ অক্টোবর ৯০ মিনিটের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জেরে বাতিল থাকবে ভোর ৪ টে ৫৫-র ৩৫৮১৬ বর্ধমান-হাওড়া লোকাল, সকাল ৯ টা ১৪-র ৩৬৮৩২ বর্ধমান-হাওড়া লোকাল, ভোর ৪ টের ৩৬৮১১ হাওড়া-বর্ধমান লোকাল, সকাল ৮টা ৫০-র ৩৬০৩১ হাওড়া-চন্দনপুর লোকাল, দুপুর ১২ টার ৩৬৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল (Train Cancelled), সকাল ৯টা ৫৫-র ৩৬০৩২ চন্দনপুর-হাওড়া লোকাল।

আরও পড়ুন : পুজোর মেনুতে বিদেশি ফিউশন, ঝাল-মিষ্টি স্বাদে আড্ডা জমুক চিকেনের এই স্ন্যাক্সে

কোন কোন ট্রেন বাতিল: আদিসপ্তগ্রামে কাজের জন্য বাতিল থাকবে বেলা ১১টা ২৫-র ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস, সোমবার সন্ধ্যা ৬টা ৩৫-র ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস, দুপুর ১২ টায় ছাড়া ৬৩১৪১ শিয়ালদহ-গোড্ডা মেমু এবং সোমবার সকাল ৯টা ৪৫-র ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু।

আরও পড়ুন : কম তেল মশলায় রেস্তোরাঁ স্টাইল রান্না, পুজোর মেনুতে রাখুন মুঘলাই মাটন

আরও বাতিল থাকবে হাওড়া-বর্ধমান (মেন লাইন) এর ৩৭৮২৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৯, ডাউন এর ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, হাওড়া-মেমারি আপ লাইনের ৩৭৬৫১, ৩৭৬৫৫, ডাউন লাইনের ৩৭৬৫২, ৩৭৬৫৬, হাওড়া-পাণ্ডুয়া আপ এর ৩৭৬১১, ডাউন এর ৩৭৬১৪, শিয়ালদহ-বর্ধমান আপ এর ৩১১৫১, ডাউন এর ৩১১৫২।