বাংলা হান্ট নিউজ ডেস্কঃ তিনটি ম্যাচ, আর তিনটি ম্যাচেই হতশ্রী বোলিং পারফরম্যান্স করে লজ্জার নতুন ইতিহাস লিখলো ভারতীয় দল (Indian Cricket Team)। আইসিসি ক্রমতালিকায় ওডিআই ফরম্যাটে ১০ নম্বরে থাকা সাই হোপের (Sai Hope) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ৩ ম্যাচে ভারতীয় বোলাররা খরচ করলেন ১০৫২ রান। আসন্ন ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) আগে এই পরিসংখ্যান রক্তচাপ বাড়াচ্ছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir)।
প্রথম ম্যাচে কুলদীপ যাদবের অনবদ্য বোলিংয়ে ভর করে পাটা উইকেটে ২৯৫ রান খরচ করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সব রেকর্ড ভেঙে ভারতীয় বোলারদের তুলোধনা করে ৪০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শতরান পান তিন ক্যারিবিয়ান ব্যাটার। এরপর শেষ ওডিআই ম্যাচে ভারতীয় দলের ব্যাটাররা ৩৫১ রান তুললেও সেই পাহাড়প্রমাণ রান ডিফেন্ড করতে ব্যর্থ হলো ভারতের বোলাররা।

ভারতীয় দল এই সিরিজ জিতেছে মূলত টপ অর্ডারের ব্যাটারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে। কিন্তু তারা ব্যর্থ হলে ভারতীয় দল যে কি অবস্থায় পড়বে তা আরও একবার দেখলো গোটা বিশ্ব। এখন প্রশ্ন হচ্ছে আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় বোলারদের যদি এই অবস্থা হয়, তাহলে আদেও কি বিশ্বজয়ের স্বপ্ন দেখা উচিত তাদের?
আরও পড়ুন: বারবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ! এবার সরাসরি ভারতীয় দল থেকে এই তারকাকে ছাঁটবেন গম্ভীর
এই মুহূর্তে বুমরা ভারতীয় ওডিআই দলে অনুপস্থিত। দীর্ঘদিন পরে তিনি চোট কাটিয়ে তার ওয়ার্ক লোড কমাতে ফেরায় তারকা ফাস্ট বোলারকে ভারতীয় টি-টোয়েন্টি দলের সাথে এশিয়ান গেমস খেলতে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি না থাকায় ভারতীয় দলের যদি এই শোচনীয় অবস্থা হয় তাহলে বিশ্বকাপের আগে ভারতের বোলিং পরিকল্পনা নতুন করে সাজাতে হবে গৌতম গম্ভীরকে।
আরও পড়ুন: ১০,০০০-এর ক্লাবে ঢুকলেন রাহুল! ধোনিকে টপকে গেলেন ভারতের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ
এদিন ভারতের বিরুদ্ধে রান তাড়া করার ক্ষেত্রে রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান তারকা সাই হোপ। ভারতের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়লেন তিনি। এই রেকর্ডটি ২০০৯ সাল থেকে ছিল শ্রীলঙ্কার তারকা ওপেনার তিলকরত্নে দিলশানের (১৬০) নামে। কিন্তু এদিন ১৪৩ বলে ১৬২ রানের ইনিংস খেলে সাই হোপ এই রেকর্ডটি নিজের নামে করে নেন।













