পুজোয় বাড়তি ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের, রবিবার ৭ জোড়া লোকাল

Published on:

Published on:

Indian Railways south eastern railway increasing trains for Puja
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার পুজোর মরশুমে ১৯ জোড়া স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল (Indian Railways)। যেখানে দুর্গাপুজো থেকে শুরু করে ছটপুজো উপলক্ষে মোট ৩৪৪ টি ট্রিপ করবে এই ট্রেন গুলো। এবার জেনে নিন এর সময়সূচী।

যাত্রীদের স্বস্তি, পুজোয় বাড়ছে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন (Indian Railways)

যাত্রীচাপ সামাল দিতে খড়গপুর ডিভিশন এই অতিরিক্ত পরিষেবা দিচ্ছে ৷ বিশেষ লোকালগুলির মধ্যে কয়েকটি ভোরে এবং সকালে ছাড়বে, আবার কয়েকটি বিকেল ও সন্ধেয় চলবে ৷ ফলে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং পরীক্ষা শেষ হওয়ার পর ফেরার জন্য একাধিক বাড়তি ট্রেনের সুবিধা পাওয়া যাবে ৷ হাওড়া, খড়গপুর, পাঁশকুড়া, উলুবেড়িয়া, মেচেদা ও আমতা রুটের যাত্রীদের এই পরিষেবা কাজে আসবে (Indian Railways)।

38703 ভোর ৩টে ৩০ মিনিটে হাওড়া ছেড়ে সকাল ৬টা ১৫ মিনিটে খড়গপুর পৌঁছবে ৷ 38403 হাওড়া থেকে সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে সকাল ৮টা ১৫ মিনিটে পাঁশকুড়া পৌঁছবে ৷

Indian Railways south eastern railway increasing trains for Puja

আরও পড়ুন: নীল-সাদা থেকে হলুদ-কালো, কলকাতার EM বাইপাসে এবার চোখে পড়বে নতুন রঙের ছোঁয়া

38103 সকাল ৬টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে, আর সকাল ৮টায় উলুবেড়িয়া পৌঁছাবে ৷ ট্রেন নম্বর 38303 সকাল ৭টা৪০মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল ৯টা ৩০ মিনিটে মেচেদা পৌঁছাবে ৷

পাশাপাশি, সকাল ৯টা ৫০মিনিটে ট্রেন নম্বর 38417 হাওড়া থেকে ছাড়বে এবং দুপুর ১২টায় পাঁশকুড়া পৌঁছাবে ৷ আরেকটি ট্রেন বিকেল 5টায় হাওড়া থেকে ছেড়ে সন্ধে ৭টায় পাঁশকুড়া পৌঁছবে ৷ সন্ধে ৬টা ২০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে আমতা লোকাল রাত ৮টা ৫মিনিটে পৌঁছাবে ৷

অন্যদিকে, মেচেদা-হাওড়া লোকাল ভোর ৪টে ১৪ মিনিটে ছেড়ে সকাল ৯টা ২১ মিনিটে হাওড়া পৌঁছাবে ৷ পাঁশকুড়া-হাওড়া লোকাল ভোর ৪টে ২০ মিনিটে ছেড়ে সকাল সাড়ে 6টায় হাওড়া পৌঁছাবে ৷ আরেকটি ট্রেন সকাল ৫টা ৪৫ মিনিটে পাঁশকুড়া থেকে ছেড়ে সকাল ৯টা ৫০মিনিটে হাওড়া পৌঁছাবে ৷ খড়গপুর থেকে একটি বিশেষ ট্রেন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে সকাল ৯টা ৪০ মিনিটে হাওড়া পৌঁছাবে ৷

দক্ষিণ-পূর্ব রেলের তরফে পুজোর সময় ১৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে ৷ শালিমার থেকে চার্লাপল্লির মধ্যে দু’টি বিশেষ ট্রেন চলবে ৷ বিশাখাপত্তনম থেকে শালিমার এবং শালিমার থেকে বিশাখাপত্তনম ৷ শালিমার-খুরদা রোড রুটে আপ ও ডাউনে একটি করে বিশেষ ট্রেন চালানো হবে (Indian Railways)।