বাংলা হান্ট ডেস্ক:আপনার যদি এর মধ্যে ব্যাঙ্কের কোন কাজ থাকে তাহলে তাড়াতাড়ি করে ফেলুন। কারণ অক্টোবর মাসে মহালয়ার আগে দুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। শুধুমাত্র কলকাতা নয় দেশজুড়ে ব্যাঙ্ক ছুটি থাকবে। দেখে নিন কোন কোন দিন ছুটি থাকছে।
কলকাতায় মহালয়ার আগে ২ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday)
অক্টোবর মাস মানেই উৎসবের মরশুম। এই সময় দেশজুড়ে মানুষ জন উৎসবের আবহে মেতে থাকেন। আর এই আবহের মধ্যে মহালয়ার আগে দুদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। এবার এক নজরে জেনে নিন উৎসবের আবহে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holiday)।
প্রসঙ্গত গত মাসের শেষ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছিল কর্মী সংগঠন। কিন্তু শেষমেষ সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অক্টোবর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে। অক্টোবর মাসের দেশজুড়ে বিভিন্ন শহর মিলিয়ে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন: অন্নপূর্ণার ৩০০০ টাকা থেকে বাদ পড়বেন কারা? অক্টোবর থেকেই নতুন নিয়ম
দুর্গাপূজো ও দশেরার কারণে একটা নাম বন্ধ থাকবে বাংলা সহ একাধিক রাজ্যের ব্যাঙ্ক। আগামী সপ্তাহে ব্যাঙ্কে একা দিন দিন ছুটি থাকবে। যার মধ্যে ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে দুদিন করে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই বিষয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
তাই এই আবহে আগেভাগেই গ্রাহকদের জরুরী কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে ৫ থেকে ১১ অক্টোবরের মধ্যে ১০ ও ১১ অক্টোবর দেশ জুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাষ্ট্রায়ত্ত, গ্রামীণ এবং বেসরকারি ব্যাঙ্ক গুলিও এই দুদিন করে বন্ধ থাকবে।
পাশাপাশি দশ অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার ও ১১ অক্টোবর রবিবার হলে সাপ্তাহিক ছুটি হিসেবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। একই সঙ্গে এই দুদিন সমস্ত শাখাই বন্ধ রাখা হবে। পাশাপাশি দশ অক্টোবর মহালয়া উপলক্ষে বাংলার সব ব্যাঙ্ক আগের থেকে ছুটি ঘোষণা করা হয়েছে (Bank Holiday)।













