রেশন কার্ড থাকলেই মিলবে একটি ফ্রি রান্নার গ্যাস! কীভাবে পাওয়া যাবে জানুন

Published on:

Published on:

Delhi Government to give one free LPG cylinder to valid Ration Card holders
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম। পরপর রয়েছে দুর্গাপুজো, নবরাত্রি, দিওয়ালির মতো সব উৎসব। এবার সেই খুশির আবহেই বৈধ রেশন কার্ডধারীদের (Ration Card) একটি করে ফ্রি এলপিজি সিলিন্ডার (Free LPG Cylinder) দেবে বিজেপি সরকার। কীভাবে এই সুবিধা পাওয়া যাবে, কারা পাবেন জেনে নিন।

কীভাবে পাওয়া যাবে ফ্রি এলপিজি সিলিন্ডার | (Free LPG Cylinder)

কয়েক মাস আগেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছিলেন, দিল্লির বৈধ রেশন কার্ডধারীদের বছরে দু’টি করে ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। দিল্লি সরকার জানিয়েছিল, এই দু’টি রান্নার গ্যাসের মধ্যে একটি দোল বা হোলির সময় ও আরেকটি দিওয়ালির সময় দেওয়া হবে।

আরও পড়ুনঃ ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবর! পুজোর আবহে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, রইল তালিকা

যদিও গ্রাহকদের বাড়িতে সরাসরি এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে না। বরং একটি এলপিজি সিলিন্ডারের সমপরিমাণ অর্থ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ডিবিটির মাধ্যমে সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে।

এদিকে বর্তমানে একটি ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। অর্থাৎ দিওয়ালির আগে সমপরিমাণ টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার। এর মধ্যে যদি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ে বা কমে, তাহলে সেই পরিবর্তিত মূল্য পাবেন গ্রাহকরা।

এই প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রীর জানিয়েছিলেন, রাজধানীর সব রেশন কার্ডধারীরা ফ্রি এলপিজি সিলিন্ডারের সুবিধা পাবেন। এলপিজি ও এলএনজি সব ধরণের গ্রাহকদের জন্যই এই সুবিধা রয়েছে। এই প্রকল্পের জন্য বছরে প্রায় ২৪৩ কোটি টাকা খরচ হবে দিল্লি সরকারের।

Free LPG Cylinder

বর্তমানে দেশের প্রায় অধিকাংশ বাড়িতেই এলপিজি সিলিন্ডারে রান্না হয়। এবার উৎসবের মরশুমে সরকারের তরফে বৈধ রেশন কার্ডধারীদের একটি করে ফ্রি রান্নার গ্যাস দেওয়া হবে। এতে এলপিজি গ্রাহকদের যে ব্যাপক সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।