আরও চওড়া হচ্ছে বীরভূমের ২টি জাতীয় সড়ক! রাজ্যকে ৫০৯ কোটি দিল কেন্দ্র

Published on:

Published on:

Central Government sanctioned 509 Crore for National Highway widening in Birbhum
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছে রাজ্যবাসী। পালাবদলের পর ইতিমধ্যেই বাংলায় কেন্দ্রের (Central Government) একাধিক প্রকল্প চালু হয়েছে। এবার বীরভূমে জাতীয় সড়ক (National Highway) সম্প্রসারণের আটকে থাকা কাজ গতি পেতে চলেছে। ইতিমধ্যেই রাজ্যকে প্রায় ৫০৯ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সেই খবর জানিয়ে এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য টাকা দিল কেন্দ্র | (Central Government)

শনিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানান, “পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় NH-14 ও NH-114-এর শক্তিশালীকরণ ও নির্বাচিত অংশ সম্প্রসারণের জন্য ৫০৮.৬৬ কোটি টাকা অনুমোদন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ভীমগড় থেকে মল্লারপুর হয়ে নলহাটি পর্যন্ত জাতীয় সড়কের ৯১.৯০ কিমি ও সুরুল গ্রাম থেকে মল্লারপুর পর্যন্ত জাতীয় সড়কের ৫৬.৪০ কিমি অংশ অন্তর্ভুক্ত রয়েছে।“

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার টাকায় উমার আরাধনা! অভিনব উদ্যোগ উচিতপুর গ্রামের মহিলাদের

কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, জাতীয় সড়ক সম্প্রসারণ করা হলে একদিকে যেমন যানজট কমবে ও কম সময়ে বেশি রাস্তা অতিক্রম করা যাবে। তেমনই গ্রাম ও শহরের মধ্যেকার যোগাযোগও আরও মসৃণ হবে। এতে আর্থিক বিকাশের পথও প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে নীতিন গড়করির এই পোস্ট শেয়ার করে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নতি সাধনে কেন্দ্রের এই পদক্ষেপ সাধুবাদযোগ্য।

Suvendu Adhikari thanked Central Government

পাশাপাশি রাজ্যের পূর্ববর্তী সরকারকে নিশানা করে শুভেন্দু লেখেন, “পূর্ববর্তী প্রশাসনগুলির আমলে রাজ্য জুড়ে সড়ক পরিকাঠামো চরম অবহেলার শিকার হয়েছে। তৈরি হয়েছে জরাজীর্ণ অবস্থা। রাজ্যের অর্থনৈতিক অগ্রগতি ও যাত্রীদের সুরক্ষার জন্য পরিবহণ ব্যবস্থার পুনর্নির্মাণ ও আধুনিকীকরণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।“