বাংলা হান্ট ডেস্ক: HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি এই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, আপনার হোম লোন যদি HDFC ব্যাঙ্কের MCLR (Marginal Cost of Funds based Lending Rate)-এর সঙ্গে যুক্ত থাকে, তবে আপনার জন্য সুখবর রয়েছে। এই ব্যাঙ্ক ৭ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকরভাবে সমস্ত মেয়াদের জন্য তাদের MCLR ৫ থেকে ১৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে। এর মানে হল, কিছু MCLR-যুক্ত লোনের ক্ষেত্রে সুদের হার (Interest Rate) এবং EMI-তে ছাড় পাওয়া যেতে পারে। তবে, সব হোম লোন গ্রাহক তাৎক্ষণিকভাবে এর সুবিধা পাবেন না। আসুন জেনে নিই, ব্যাঙ্ক কোন কোন সুদের হার কমিয়েছে এবং এর ফলে আপনার EMI-এর ওপর কী প্রভাব পড়বে।
বড় পদক্ষেপ HDFC ব্যাঙ্কের (HDFC Bank):
জানিয়ে রাখি যে, HDFC ব্যাঙ্ক অক্টোবরে তার মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট তথা MCLR কমিয়েছে। নতুন হার ৭ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। ব্যাঙ্কটির MCLR এখন বিভিন্ন মেয়াদের জন্য ৭.৭৫ শতাংশ থেকে ৮.৫৫ শতাংশ পর্যন্ত রয়েছে। ১ মাসের মেয়াদের MCLR-এর ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। অপরদিকে, ওভারনাইট ও ৩ মাসের মেয়াদের MCLR ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে।

নতুন হার: উল্লেখ্য যে, HDFC ব্যাঙ্কের ওভারনাইট MCLR ৭.৮০ শতাংশ, ১ মাসের MCLR ৭.৭৫ শতাংশ, ৩ মাসের MCLR ৭.৯৫ শতাংশ, ৬ মাসের MCLR ৮.১৫ শতাংশ, ১ বছরের MCLR ৮.৩০ শতাংশ, ২ বছরের MCLR ৮.৪০ শতাংশ এবং ৩ বছরের MCLR ৮.৫৫ শতাংশ।
MCLR কী: জানিয়ে রাখি যে, MCLR হল সেই সর্বনিম্ন সুদের হার, যার নিচে কোনও ব্যাঙ্ক সাধারণত ঋণের উপর সুদ ধার্য করতে পারে না। এটি ২০১৬ সালে RBI দ্বারা কার্যকর করা হয়েছিল। MCLR-এ কোনও পরিবর্তন হলে, এর সঙ্গে যুক্ত ফ্লোটিং রেট লোনের সুদের হারও প্রভাবিত হতে পারে।
আরও পড়ুন: ৫ কোটির বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরুষ্কা? বিতর্কের আবহে কী জানাল কোহলির টিম?
আগে সুদের হার কত ছিল: ২০২৬ সালের সেপ্টেম্বরে, HDFC ব্যাঙ্কের MCLR ৭.৯০ শতাংশ থেকে ৮.৬০ শতাংশের মধ্যে ছিল। এর মানে হল, ব্যাঙ্কটি সব মেয়াদের জন্য সুদের হার কমিয়েছে। ১ বছরের MCLR ৮.৩৫ শতাংশ থেকে কমে ৮.৩০ শতাংশ হয়েছে। একইভাবে, ২ বছরের MCLR ৮.৪৫ শতাংশ থেকে কমে ৮.৪০ শতাংশে এবং ৩ বছরের MCLR ৮.৬০ শতাংশ থেকে কমে ৮.৫৫ শতাংশে নেমে এসেছে।
আরও পড়ুন: হোম-কার লোনে বাড়বে খরচ! ৪ বছরে এই প্রথম রেপো রেট বাড়াল RBI, কী জানালেন গভর্নর?
হোম লোনের EMI কী অবিলম্বে কমে যাবে: আসলে, MCLR কমানোর অর্থ এই নয় যে প্রত্যেক হোম লোন গ্রাহকের EMI অবিলম্বে কমে যাবে। এর ফলে শুধুমাত্র সেইসব গ্রাহকরাই উপকৃত হবেন, যাঁদের লোন MCLR-এর সঙ্গে সংযুক্ত এবং যাঁদের সুদের হার রিসেট হওয়ার তারিখ ইতিমধ্যেই এসে গেছে। অর্থাৎ যদি কোনও গ্রাহকের লোন রেপো রেটের মতো অন্য কোনও বেঞ্চমার্কের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে HDFC ব্যাঙ্কের MCLR হ্রাসের ফলে তাঁর লোনের ওপর সরাসরি প্রভাব নাও পড়তে পারে।













