বাংলা হান্ট ডেস্কঃ আবারও খারিজ হল সন্দীপ ঘোষের জামিনের (Sandip Ghosh Bail) আবেদন? সিবিআইয়ের বিশেষ আদালতের পর কলকাতা হাইকোর্টে জামিনের জন্য আবেদন জানিয়েছিল আর জি কর দুর্নীতি মামলার প্রাক্তন অধক্ষ্য সন্দীপ ঘোষকে। জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টে খারিজ হওয়ার পর গতকাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India) সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করেছে।
সুপ্রিম কোর্টে কোন যুক্তিতে মঞ্জুর সন্দীপ ঘোষের জামিন?
সূত্রমতে, সন্দীপ ঘোষের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, আর জি কর দুর্নীতি মামলায় বিগত দুবছর ধরে জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। কিন্তু এই ২ বছরে ১৪৭ জন সাক্ষী থাকলেও মাত্র ৭ জনকে জিজ্ঞাসাবাদ করতে সক্ষম হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা CBI।
তাঁর আইনজীবির এই যুক্তিতে সহমত পোষণ করেছে শীর্য আদালত। এরপর মামলার বর্তমান স্থিতি ও বিচারপ্রক্রিয়া বিবেচনার পর কলকাতা হাইকোর্টের জামিন না দেওয়ার সিদ্ধান্তকে খারিজ করে দেওয়া হয়। একইসাথে জামিন মঞ্জুর করে বিচারপতি এম এম সুন্দরের ও বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চ। যদিও এক্ষেত্রে শর্ত রয়েছে যে, নিম্ন আদালতের সমস্ত শর্ত মানতে হবে সন্দীপ ঘোষকে।
আরও পড়ুনঃ সপ্তমীর দিন ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? কী বলছে আপডেট, জেনে রাখুন
এর আগে গত বুধবার শিয়ালদহ আদালত নির্যাতিতার পরিবার ঘটনাস্থল পরিদর্শন করতে পারবে না জানায় শিয়ালদহ আদালত। কারণ হিসাবে বিচারক জানান, যেখানে সিবিআই তদন্ত করেছে সেখানে আলাদা করে ব্যক্তিগতভাবে ক্রাইম সিন ভিজিট করা বা এক্সপার্ট দিয়ে পরীক্ষা করানোর কোনো আইন নেই। একইসাথে সিবিআই এই বিষয়ে কিভাবে NOC দিল সেটা নিয়েও বিস্ময় প্রকাশ করেন বিচারপতি।
প্রসঙ্গত, সন্দীপ ঘোষের বিরুদ্ধে মূলত দুটি অভিযোগ আনা হয়েছিল। সিবিআইয়ের মতে, অর্থনৈতিক অনিয়ম হয়েছে। আরেকটি হল, যে সমস্ত পড়ুয়ারা ডাক্তারি পড়াশোনার জন্য অযোগ্য, তাঁদের সুবিধা পাইয়ে দিয়েছেন তিনি। ফলে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা থেকে শুরু করে নকল নথির ব্যবহার ইত্যাদি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে এদিন শীর্য আদালতে সন্দীপ ঘোষের হয়ে সওয়াল করেন সিদ্ধার্থ আগরওয়াল। এরপরেই দীর্ঘ দুই বছর জেলে থাকার পর জামিন মঞ্জুর হয়েছে।














